Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু ২৭ জানুয়ারী : আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: January 6, 2020 | 11:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামী ২৭ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ২০১৯ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই ওহফরারফঁষব ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে। আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে এতথ্য জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।

আইআরএস সূত্র উদ্বৃত করে মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। এবছর অর্থাৎ ২০১৯ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৫২৬ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৪৬১ ডলার।
এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৮২৮ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৭১৬ ডলার।
এ বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬৫৫৭ ডলার। আর ২০১৮ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬৪৩১ ডলার।

এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন :৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭। www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV