Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সিটিভি নিউজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: January 7, 2020 | 10:53 AM

কুমিল্লা প্রতিনিধিঃ শুভেচ্ছা বিনিময়, কেককাটা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৭ জানুয়ারী অনলাইন সংবাদ মাধ্যম সিটিভি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন। সিটিভি নিউজের সম্পাদক মন্ডলীর উপদেষ্টা কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পির সভাপতিত্বে ও সিটিভি নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর, বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রী পাপড়ী বসু, বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি জহিরুল হক দুলাল, বিএমএ র সাবেক সভাপতি ডাঃ ইকবাল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা সহিদুল হক, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনে কুমিল্লার সভাপতি হুমায়ুন কবির রনি, এটি এন বাংলা ও এটিএন নিউজ এর কুমিল্লার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদিক মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক ডাক প্রতিদিন এর ব্যবস্থাপনা সম্পাদক হাবিব জালাল, এডভোকেট এপিপি আশিকুর রহমান, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল, দর্পন সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও ইউম্যান চেম্বার অব কমার্সের জেলা সভাপতি নাগমা মোর্শেদ, দৈনিক রূপসী বাংলার প্রধান প্রতিবেদক এমদাদুল হক সোহাগ, সংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাশেম, সিটিভি নিউজের জন্মদিকে কেন্দ্র করে স্বরচিত কবিতা পাঠ করেন কুমিল্লা কবি ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব ভট্টাচার্য ভুলু, ও কবি এরশাদ জাহান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক সাদিক মামুন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সিটিভি নিউজের প্রতিনিধি নুরুল ইসলাম, জানে আলম দুলাল, সৌরভ মাহমুদ হারুন, ডাঃ আবদুল আউয়াল, বরুণ চক্রবর্তি, সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান, ও আইটি ইনচার্জ ওমর কাইয়ুম পলাশ ও খন্দকার দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শেষ অংশে কেককাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন সিটিভি নিউজ সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লাকে সারা বিশে^র মানুষের কাছে তুলে ধরছে। দেশ মাটি ও মানুষের উন্নয়নের লক্ষেই সিটিভি নিউজ নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করছে। বক্তাগণ সিটিভি নিউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV