Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি স্কুল বোর্ড’র সহ সভাপতি পদে আসীন ফারুক

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: January 7, 2020 | 2:47 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সহ সভাপতি পদে আসীন হলেন বাংলাদেশী -আমেরিকান ফারুক হোসেন। গত তিন জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর সভায় তিনি প্রথম বাংলাদেশী আমেরিকান হিসাবে এই পদে আসীন হন।

বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অধিবাসী ফারুক হোসেন দীর্ঘ ঊনিশ বছর যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে তাঁর সরব পদচারণার জন্য ইতোমধ্যে তিনি ‘রাইজিং ডেমোক্র্যাট স্টার’ পুরষ্কারে ভূষিত হয়েছেন। কমিউনিটিতে ফারুক হোসেন লেবার ইউনিয়নের নেতা হিসেবে সমধিক পরিচিত। তিনি শ্রমিক সংগঠন ‘ইউনাইট হেয়ার লোকাল-৫৪’ এর একজন দক্ষ সংগঠক হিসেবে আঠারো বছর যাবত নিয়োজিত আছেন।বর্তমানে তিনি ঐ সংগঠনের ‘পলিটিক্যাল এ্যাকশন কমিটি’র একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দায়িতব পালন করছেন।

এছাড়া তিনি “এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আ্যাসাল)’’ এর নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি হিসেবে দক্ষিণ এশীয় শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সদা সচেষ্ট আছেন। তিনি আটলান্টিক সিটির “সিটিজেনস এডভাইজরি বোর্ড“ এর সদস্য হিসাবেও দায়িতব পালন করছেন। ফারুক হোসেন আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর সহ সভাপতির গুরুদায়িতব যাতে সুচারুভাবে পালন করতে পারেন সেজন্য সবার দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV