Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির মুক্তিযোদ্ধাদের স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: January 7, 2020 | 3:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একাত্তরে মাহন মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার দুই গেরিলা যোদ্ধার স্মরণে সমাবেশ এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হলো রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রস্থ কৃষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে মুক্তিযোদ্ধা শাহ আলম এবং নাসিম উদ্দিন আহমেদ ছাড়াও প্রয়াত বিশিষ্ট দুই প্রবাসী দিদার হোসেন এবং আব্দুস সোবহান স্মরণে জ্যাকসন হাইটসে হাটবাজার রেস্টুরেন্টের মিলনায়তনে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু মুসা। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় রণাঙ্গনের দুই সহযোদ্ধার স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার। 

কুষ্টিয়ার এই চার প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনায় আরো অংশ নেন কমিউনিটি লিডার খান শওকত, কৃষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা নাজমুল আহসান, সহ-সভাপতি পারভেজ বাবু, যুগ্ম সম্পাদক সাদেক রহমান ও আশরাফুল আলম, জগলুল হক, ইকবাল হোসেন প্রমুখ। মরহুম মুক্তিযোদ্ধা ও দুই প্রবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় মাওলানা ফায়েক আহমেদ এবং মাওলানা আলী আইয়ুবের নেতৃত্বে। এতে নারী এবং শিশুরাও অংশ নেন। তবে কুষ্টিয়াবাসীর মত আর কোন জেলার সামাজিক-আঞ্চলিক সংগঠনগুলো এলাকার শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি তর্পণ করেনি। এজন্য উপস্থিত সুধীজনের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সমিতিকে ধন্যবাদ জানানো হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ