আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন বছরের শুভেচ্ছায় নাচ, গান, আনন্দ প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব বর্ষ বিদায় অনুষ্ঠান করেছে ৩০ ডিসেম্বর রাতে। ২০১৯ সালটি কেমন গেছে, কী প্রত্যাশা ছিল, কী পেয়েছেন-এই সব নিয়ে নিজের মত করে কথা বলেছেন ক্লাবের সদস্যরা। ২০১৯ সাল নিয়ে বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, শো-টাইম মিউজিক এন্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম, ক্লাবের সহ-সভাপতি বেলাল আহমেদ, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, সহ-সম্পাদক তফাজ্জল লিটন, কণ্ঠশিল্পী শাহ মাহবুব, জিএম. মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। এই ক্লাবের সদস্যদের পরিবার-পরিজন অংশ নিয়েছিল বর্ষ বিদায় অনুষ্ঠানে। এই অনুষ্ঠান হয়েছে-নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন চাইনিজ রেষ্টুরেন্টে। বর্ষবিদায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব এবং সামসুন্নাহার নিম্মি। নাচ, গান, আনন্দ প্রকাশের মধ্য দিয়ে ক্লাবের সদস্যরা ২০১৯ সালকে বিদায় জানান এবং নতুন বছরের আগমনে শুভেচ্ছা জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests