নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র নিউ ইয়ার ২০২০ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিউ ইয়ার ২০২০ উদযাপন করেছে হৃদয়ে বাংলাদেশ। গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে ব্রঙ্কসের এশিয়ান পার্টি সেন্টারে ইংরেজী নব বর্ষ উদযাপন করে সংগঠনটি। নব বর্ষের কেক কেটে এবং সাংস্কৃতিক আয়োজনে মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে হৃদয়ে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।
উৎসবমুখর পরিবেশে হৃদয়ে বাংলাদেশ’র কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে নব বর্ষের কেক কাটেন।
সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শারমিন রহমান তানিয়া সহ অন্যান্যরা। দর্শকরা প্রাণভরে উপভোগ করেনে মনোজ্ঞ এ পরিবেশনা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests