Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জালাবাদ সোসিয়েশন অব আমেরিকা’র প্রথম সভা : সংগঠনের কার্যক্রম জোরদার করার উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: January 8, 2020 | 6:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রথম সভা গত ৫ই জানুয়ারী সংগঠনের কার্যালয়ে দুপুর ৩ঠায় অনুষ্ঠিত হয়।সংগঠনর সভাপতি মইনুল ইসলাম চৌধুরী হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, জুসেফ চৌধুরী, শফি উদ্দিন তালুকদার ও মনজুর হোসেন চৌধুরী জগল, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য  ও সাংস্কৃতিক সম্পাদক সফিকুর রহমান মজনু, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলি, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সদস্য মান্না মুনতাসির, রোকন হাকিম ও মিজানুর রহমান। অত্যান্ত হৃদ্দতা পূর্ণ পরিবেশে দীর্ঘ চার ঘন্টার এই সভা থেকে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইতিবাচক সিন্ধান্ত গ্রহণ করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। সভায় বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ, শায়কুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগন্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া সংগঠনের সহ সভাপতি শফি উদ্দিন তালুকদারের বড় ভাই গিয়াস উদ্দিন তালুকদার, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ভাবী আফিয়া হোসেন ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড়ভাই তারিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্নার মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয় । 

সভায় জালালাবাদ এসোসিয়েশনকে শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন সিন্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন স্টেটে এসোসিয়েশন এর কার্যক্রম জোরদার করার ব্যাপারে ঐক্যমত পোষন করা হয়। সভায় ২১শে ফেব্রুয়ারী জাতীয শহীদ দিবস জালালাবাদ ভুক্ত সকল সংগঠককে সাথে নিযে সংগঠনের কার্যালয়ে উদযাপনের সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সহ সভাপতি শফি তালুকদারকে আহবায়ক, কোষাধ্যক্ষ মইনুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ২১শে ফেব্রুয়ারী উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি জুসেফ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুর রহমান মনজু, সমাজ কল্যান সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটি সদস্য হেলিম উদ্দিন। এছাড়া ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ব্রঙ্কসে  উদযাপনের সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে সংগঠনের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকনকে আহবায়ক এবং কার্যকরী কমিটির সদস্য রোকন হাকিমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মহান স্বাধীণতা দিবস উদযাপন কমিটি গঠন করা হয। কমিটির অন্যান্য সদস্যবা হচ্ছেন সহ সভাপতি মনজুর হোসেন চৌধুরী জগলু, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলী, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটির সদস্য মান্না মুনতাসির। 

সভায় সংগঠনের আজীবন সদস্য আই ডি প্রদান এবং সদস্য সংগ্রহ সহ তাদের তথ্যাদি সংগ্রহের জন্য সহ সভাপতি জুসেফ চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সভায় জালালাবাদ ভুক্ত সিলেট বিভাগের ৩৯টি উপজেলার সকল সংগঠনের সাথে এসোসিয়েশন সম্পর্ক আরো জোরদার ও হৃদ্দতাপূর্ণ করার ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV