Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ ল’ সোসাইটির সংবাদ সম্মেলন : নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনী ব্যবস্থা নেয়ার হুমকী

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: January 8, 2020 | 11:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ ল’ সোসাইটির সদ্য সমাপ্ত নির্বাচনে অভিনব কায়দায় ভোট জালিয়াতির মাধ্যমে জনমতকে উপেক্ষা করা হয়েছে দাবী করে সংগঠনের সভাপতি পদপ্রার্থী ম জাকির মিয়া বলেছেন, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ল সোসাইটির নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি ল সোসাইটিকে বিদায়ী সভাপতি শামসুদ দোহার কবল থেকে রক্ষার জন্য সদস্যদের প্রতি দাবী জানিয়ে বলেন অন্যথায় আইনী ব্যবস্থা নেয়া হবে। খবর ইউএনএ’র।

গত ২ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোসাইটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ আলী ও মোর্শেদা জামান, সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম ময়নুল ও সহ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সোসাইটির নির্বাচনে ১৮ জন সদস্য সকলের অগোচরে ভোটার হয়ে একটি পক্ষে ভোট প্রদান করেছেন। এব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অপরদিকে সংগঠনের বিদায়ী সভাপতি শামসুদ দোহা সোসাইটির ফান্ড থেকে যে অর্থ উত্তোলন করেছেন তা নিয়ম-নীতি বহির্ভূত। আমরা জানতে চাই ঐ অর্থ কোথায়? তারা সংগঠনের অনিয়ম দূর করতে প্রয়োজনে আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, প্রায় তিন বছর আগে সভাপতিকে না জানিয়েই তৎকালীন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সংগঠনের তহবিল থেকে ১০ হাজার ডলার উত্তোলন করেন। এব্যাপারে জানতে চাওয়া হলে কোন সদুত্তর পাওয়া যায়নি। বরং আইনী ব্যবস্থা নেয়া হলে কারো কারো চাকরূ চলে যেতে বলে তিনি উল্লেখ করেন।

সাবেক সভাপতি মোর্শেদা জামান বলেন, সংগঠনের নেতৃত্ব কুক্ষিগত করে রাখতেই আমাদের না জানিয়ে ১৮জনকে ভোটার বানিয়ে নির্বাচনে একটি মহল জয়ী বলে দাবী করেছেন। সহ সভাপতি নিজাম উদ্দিন বলেন, সংগঠনের ১০ হাজার ডলার উঠিয়ে নেয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে একাধিক সভায় সভাপতি শামসুদ দোহার সাথে বাদানুবাদ হয়েছে এবং তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV