Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজনপার্কে বাংলাদেশী সুপার মার্কেট সহ ৫টি বাড়ীতে অগ্নিকান্ড : মিলিয়ন ডলারের বেশী সম্পদ ক্ষতিগ্রস্ত, আহত ১০

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: January 8, 2020 | 11:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজনপার্কে অগ্নিকান্ডের ঘটনায় বাংলাদেশী মালিকানাধীন সুপার মার্কেট সহ ৫টি বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৫ জানুয়ারী রোববার বেলা ১১টার দিকে আকস্মিকভাবেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওজনপার্ক সুপার মার্কেট সহ দু’পাশের চারটি বাসা পুড়ে যায়। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করেছিল কিন্তু মুহূর্তের মধ্যেই তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় মিলিয়ন ডলারের বেশী সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এই অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে। এদের মধ্যে ৪জনকে জ্যামাইকা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে তাদের কারো আবস্থা আশংকাজনক নয় বলে এফডিএনওয়াই সূত্রে জানা গেছে। এছাড়াও ফায়ার সার্ভিসের ৫জন সামান্য আহত হয়েছে। তাদেরকেও একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর ইউএনএ’র।
জানা গেছে, আকস্মিক এই আগুনে ওজনপার্ক সুপার মার্কেটটি পুড়ে ভস্মীভূত এবং এই সুপার মার্কেট সংলগ্ন ৫টি বসতবাড়ীসহ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় প্রচন্ড বাতাস থাকায় দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। দীর্ঘ ২২ বছর ধরে ব্যবসা করে আসা ওজনপার্ক সুপার মার্কেটের মালিক মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, গত ১১ বছর ধরে তিনি এই সুপার মার্কেটটি পরিচালনা করে আসছেন। দীর্ঘদিনের প্রাণপণ চেষ্টায় যখন লাভজনক অবস্থানে উপনীত হয়েছিল আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তখনই আমাদের উপর আরোপিত হয় সেই আকস্মিক বিপদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওজনপার্ক সুপার মার্কেটের পাশের ৯৭-১৭ লটের বাড়ীর কিচেন থেকে মূলত অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে ওজন সুপারমার্কেট প্রায় পুরোটাই অগ্নিতে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি গ্রোসারীর উভয় পাশের ৫টি বাসাবাড়ী মারাত্ত্বক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ১০১ এভিনিউ ও তার পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা প্রায় চার ঘন্টা যান চলাচল একেবারে বন্ধ ছিল। কনকনে শীতে আকস্মিক আগুনের কারণে ওজনপার্কের অধিবাসীরা সবাই ছিল চরম আতঙ্কিত পাশাপাশি তাদের জীবনযাত্রাও স্থবির হয়ে পড়েছিল। মার্কেটটিতে আগুন লেগে প্রায় মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মালিকপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, ফায়ার সার্ভিসের লোকজন এগিয়ে এসে আগুন নেবানোর চেষ্টা করলে ততক্ষনে দোকানের ভিতর আগুন ছড়িয়ে পড়ে এবং সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ারম্যানদের সাহসী ভূমিকায় অন্যান্য বাসাবাড়িগুলো আগুন থেকে কিছুটা হলেও রক্ষা পায়। দীর্ঘ প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। অগ্নিকান্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে ওজনপার্ক সুপার মার্কেটের কর্ণধার মোহাম্মদ জয়নাল আবেদীন (৪৯) ডেইলী নিউজ-কে জানান, ‘ইটস ভেরী ব্যাড’, ‘ইট উইল টেক এট লিস্ট ওয়ান টু টু ইয়ার্স টু গেট ব্যাক টু বিজনেস’। তার স্ত্রীর সহযোগিতায় তিনি মার্কেটটি পরিচালনা করে আসছিলেন। এছাড়াও তার তিন সন্তান তাদের সহযোগিতা করতো। বিগত ১১ বছর ধরে তিনি সুপার মার্কেটটি পরিচালনা করে আসছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV