যুক্তরাষ্ট্রের ডিভি ও অভিবাসন ভিসা আবেদনের ফি ও নিয়মে পরিবর্তন আসছে
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডিভি ও অভিবাসন ভিসার জন্য আবেদনকারীদের ফি ও স্বাস্থ্য পরীক্ষার নিয়মে পরিবর্তন আসছে। পরিবর্তিত নিয়মে ২-১৪ বছর বয়সীদের যক্ষ্মা রোগের জীবাণু আছে কি না তা যাচাই করতে ‘টিএসটি’ ত্বক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১৫ই জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, টিএসটি পরীক্ষার জন্য আবেদনকারীদের দূতাবাস অনুমোদিত কোন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পরীক্ষা করতে হবে কমপক্ষে দু’বার। প্রথমিক পরীক্ষার তিনদিন পর চিকিৎসকের কাছে যেতে হবে রোগ নির্ণয়ের জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য থেকে ১৪ বছর বয়স পর্যন্ত ভিসা আবেদনকারীদের নতুন ফি ১৬০০ টাকা এবং ১৪ বছর ঊর্ধ্বদের জন্য তিন হাজার টাকা ফি দিতে হবে। দূতাবাস জানায়, সাক্ষাৎকারের অন্তত ৭ দিন আগে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। অনুমোদিত চিকিৎসকের সাক্ষাতের সময় অবশ্যই পাসপোর্ট নিতে হবে। বিজ্ঞপ্তিতে ডিভি আবেদনকারীদের জন্য বিশেষভাবে বলা হয়েছে, আবেদনকারী ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা দ্রুত সম্পন্ন করাটা জরুরি। সব ডিভি আবেদনকারীর স্বাস্থ্য পরীক্ষার কাজ আগামী ৩০শে জুনের মধ্যে শুরু করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না হলে সাক্ষাৎকারের নতুন কোন তারিখ ধার্য করা হবে না।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








