Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

সোসাল মিডিয়ায় শিশুরা যাতে বেশি আসক্ত না হয়ে পড়ে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: January 9, 2020 | 5:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশল প্লানের প্রধান উপদেষ্টা সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, বর্তমানে সোসাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা যেতে পারে। আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলগত পরিকল্পনা ২০২০-২০৩০” বিষয়ক আন্তঃমন্ত্রণালয় মতবিনিময় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

সায়মা ওয়াজেদ হোসেন বলেন, সামাজিক মাধ্যমে শিশুরা যাতে বেশি আসক্ত না হয়ে পড়ে সে ব্যাপারে পরিবারের সদস্যদের লক্ষ্য রাখতে হবে। বর্তমানে সোসাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে সচেতন করা যেতে পারে। মূল প্রবন্ধে সায়মা ওয়াজেদ হোসেন মানসিক স্বাস্থ্য বিষয়ে দেশ ও বিদেশের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন এবং অটিজম আক্রান্ত ও মানসিক স্বাস্থ্য হ্রাস পাওয়া শিশুদের সামাজিকভাবে মূল্যায়ন করার ব্যাপারে গুরুত্ব দেন।

এছাড়াও শিশুরা স্কুল-কলেজে পড়াশুনা করার সময় যেসব পারিপাশির্^ক পরিস্থিতি মোকাবেলা করে সেগুলো থেকে উত্তরনের ব্যাপারেও তিনি মতামত ব্যক্ত করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বার্ধন ঝাং রানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যায় বর্তমানে শিশুরা আক্রান্ত হচ্ছে। এর জন্য অতিরিক্ত সোসাল মিডিয়া ব্যবহার অনেকটা দায়ী। অথচ শিশুরা মাত্রাতিরিক্ত ইউটিউব ও ফেসবুক ব্যবহারে আসক্ত হচ্ছে। শারীরিক পরিশ্রম না করে এভাবে সোসাল মিডিয়া ব্যবহারের ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV