যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরান : চার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল ইরানের – ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সোলেমানি হত্যার প্রতিশোধ নিতে ইরান যুক্তরাষ্ট্রের চারটি দূতাবাসে হামলার পরিকল্পনা করে। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প সরকার। সোলেমানি হত্যা কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র টানাপড়েনের মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞা জারি করলো। ইরাকে মার্কিন সেনার উপর তেহরানের হামলার ফলস্বরূপ এ নিষেধজ্ঞা জারি করা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন। শুক্রবার ১০ জানুয়ারি মিউচিন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নতুন পদক্ষেপগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীল’ কার্যক্রমে জড়িত ইরানের আট জ্যেষ্ঠ কর্মকর্তা ও মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাকে টার্গেট করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন নিষেধাজ্ঞায় মূলত ইরানের শিল্পখাতকে টার্গেট করা হয়েছে। দেশটির বস্ত্র, খনি, নির্মাণ, ইস্পাত ও লোহা শিল্পের মতো খাতগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে। গত কয়েকদিন ধরেই ইরানকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আভাস দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে চিহ্নিত করেছে ইরানকে। মার্কিন ঘাঁটি ও সেনাদের হুমকিতে ফেলার জন্য ইরানকে দায়ী করা হয়। সূত্র-বিবিসি
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests