উত্সবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ: প্রধান বক্তা বিশিস্ট ইতিহাসবিদ ড: মুনতাসির মামুন এখন বস্টনে
বাপস নিউজ: ১১ই জুনের বঙ্গবন্ধু ও বাংলাদেশ উত্সবে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত বিশিস্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: মুনতাসির মামুন গতকাল বোস্টন এসে পৌছান। এ সময় তাঁকে স্বাগত জানাতে লোগান আন্তর্জাতিক বিমান বন্ধরে উপস্থিত ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি, বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি কমিটির চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষনাগরের বিশিস্ট পদার্থ বিজ্ঞানী ড: বামুন দাশ বসু , সিনিয়র সহ-সভাপতি সফিদা বসু, সহ-সভাপতি তপন কুমার সাহা, সিনিয়র সহ- সাধারন সম্পাদক সুহাস বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য সাজ্জাত সাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি ওসমান গনি সহ অন্যান্যরা তাঁকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সফিদা বসু জানান, আগামী দু’ এক দিনের মধ্যে আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ বোস্টন এসে পৌঁছাবেন, যাদের মধ্যে রয়েছেন, আইন, সংসদ ও বিচার বিভাগ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম,

বাংলাদেশ দুতাবাসের কনসুল জেনারেল সাব্বির আহমাদ চৌধুরী, বিখ্যাত চলচিত্র প্রযোজক ও পরিচালক কবির আনোয়ার, নিউজার্জির প্রথম বাঙালী কাউন্সিলম্যান ও বিশিস্ট বিজ্ঞানী ড: নুরুন নবী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ন ও নেতৃস্থানীয় ব্যক্তি।
বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি ও বাংলাদেশ উত্সবকে ঘিরে নিউ ইংলান্ডের ৬টি শহর ও নিউইয়র্কের বাংগালীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ উত্সব ভেদাভেদহীন এক মিলন মেলায় পরিণত হবে বলে অনেকে মন্তব্য করেছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের