নিউইয়র্কে ম্যানহাটানের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও ‘মুজিববর্ষ’র ক্ষণগণনা শুরু (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/636306967107698/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ম্যানহাটানের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উযদাপন ও জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সদস্যরা স্থানীয় সময় ১০ জানুয়ারি শুক্রবার রাত ১১টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ‘মুজিববর্ষ’র ক্ষণগণনা শুরু উৎসবে মেতে ওঠেন। এসময় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বর্ণিল ব্যানার, পোস্টর, প্ল্যাকার্ড ইত্যাদি হাতে নিয়ে শ্লোগানে মুখরিত হয়ে ওঠেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। উৎসুক বিদেশীরাও অনুষ্ঠান স্থলে এসে জড়ো হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সাবেক ছাত্র নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং যুবলীগ নেতা জামাল হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, আবদুল মুহিত, দুরুদ মিয়া রনেল, মইদুর লস্কর জুয়েল, যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, রেজা আবদুল্লাহ স্বপন, জামাল আহমেদ, জাসদ নেতা নূরে আলম জিকু, কমিউনিটি এক্টিভিস্ট এস আর লিংকন, শারমিন তানিয়া, মাকসুদা আহমেদ, এম বি তুষার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, ১০ জানুয়ারি স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় পূর্ণতা পায়। তারা বলেন, ইতোমধ্যেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মুজিব বর্ষ উদযাপিত হবে। এ প্রবাসেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুজিববর্ষ উদযাপনের নানা কর্মসূচি নেয়া হয়েছে। তারা বলেন, মুজিব বর্ষ শুধু আনুষ্ঠানিকতাই নয়, এটি একটি দর্শন। এই দর্শন ধারণ করে আমরা প্রবাস থেকেও একযোগে কাজ করবো।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK