Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ এ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভা

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: January 11, 2020 | 6:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ রচনার পথ-পরিক্রমা বাস্তবায়িত হলেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ পুনর্গঠন তথা প্রতিটি বাঙালির ঘরে হাসি ফুটানোর অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। এজন্যে প্রবাসীরাও আজ ঐক্যবদ্ধ’-এ অভিমত পোষণ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেস্টুরেন্টে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সমাপনী বক্তব্যে জাকারিয়া আরো বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে ভিন্ন এক আমেজে। জাতির জনকের দেখানো পথেই দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে।’

মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ সভায় বক্তৃতাকালে সংগঠনের অন্যতম সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেছেন, ‘আমেরিকায় মুজিববর্ষ উদযাপনে লাগাতার কর্মসূচি শুরু হবে ১৭ মার্চ থেকে। সেই আমেজ পরিস্ফুট হচ্ছে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের এই সমাবেশের মধ্য দিয়ে। বহুজাতিক এ সমাজে বিরাট একটি সুযোগ তৈরী হয়েছে বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে যথাযথভাবে উপস্থাপনের। প্রবাস প্রজন্মের সমন্বয়ে সে ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।’

আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, সদস্য নাজিম উদ্দিন, লিটন, মোহাম্মদ দুলাল, আলাউদ্দিন এবং রাসেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV