Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ‘আ্যাসাল’র মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: January 11, 2020 | 9:06 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেনুতে গত দশ জানুয়ারি শুক্রবার রাতে এলায়েনস অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আ্যাসাল) নিউজারসি চ্যাপ্টার এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আ্যাসাল এর কেন্দ্রীয় সভাপতি মাফ মিসবাহ উদদীন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির ৫ম ওয়ারড থেকে নব নির্বাচিত কাউন্সিলর আনজুম জিয়া, আ্যাসাল নিউজারসি চ্যাপটার এর উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রফিক, কমিউনিটি নেতা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নব নির্বাচিত সদস্য ও সংগঠনের সহ সভাপতি সুব্রত চৌধুরী, সংগঠনের মহিলা সম্পাদিকা রওশন উদদীন, ঊর্মি বেগম প্রমুখ।

মতবিনিময় সভার প্রধান অতিথি মাফ মিসবাহ উদদীন বিগত নভেম্বর মাসে আটলান্টিক সিটির নির্বাচনে বিজয়ী দক্ষিণ এশীয় অভিবাসী মো: হোসাইন মোর্শেদ, আনজুম জিয়া, কাজী লিটন ও সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানান। এছাড়া তিনি ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সুমন মজুমদার ও ষষ্ঠ ওয়ারড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সোহেল আহমেদকেও অভিনন্দন জানান।
তিনি বলেন, আটলান্টিক সিটিতে যেভাবে দক্ষিন এশীয় অভিবাসীরা মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে তা বেশ আশা জাগানিয়া। সেদিন হয়ত আর বেশি দূরে নয় যেদিন দক্ষিন এশীয় অভিবাসীরা এই শহরের সর্বোচ্চ নেতৃত্বের পদে আসীন হবে। আ্যসাল দীর্ঘকাল যাবত আমেরিকায় দক্ষিন এশীয়দের অধিকার রক্ষার সংগ্রামে লিপ্ত আছে যার ফলস্বরুপ আজ সারা আমেরিকাতে মূলধারার রাজনীতিতে দক্ষিন এশীয়দের অংশগ্রহন দিনদিন বাড়ছে। এখানেই আ্যসাল এর সার্থকতা।

জনাব মাফ মিসবাহ উদদীন গত ১৪ ডিসেম্বর শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত আ্যাসাল এর জাতীয় কনভেনশনে নিউজারসি চ্যাপটার এর নেতৃবৃনদ অংশগ্রহন করায় তাঁদেরকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় অংশগ্রহনকারীরা ‘আসাল’ এর নিউজারসি চ্যাপটার এর কার্যক্রমে গতি আনার লক্ষ্যে বিভিন্ন মতামত পেশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV