Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পেনসিলভেনিয়ায় কাউন্সিলম্যান হিসেবে ৩ বাংলাদেশি-আমেরিকানের শপথ

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: January 12, 2020 | 10:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটি এবং আপার ডারবি সিটি কাউন্সিলে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে পুনরায় জয়ী হওয়া ৩ বাংলাদেশি-আমেরিকান ৬ জানুয়ারি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদের জন্যে দায়িত্ব গ্রহণ করেছেন। 

মিলবোর্ন সিটি নির্বাচনে বিজয়ী কাউন্সিলম্যান বাংলাদেশি-আমেরিকান মো. নূরুল হাসান ও মাহাবুবুল আলমের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্টেট সিনেটর টিম কার্নিরসহ বিশিষ্টজনেরা অতিথি হিসেবে গ্যালারিতে উপস্থিত ছিলেন। শপথ করান বিচারক হ্যারি জে কারাপলাইডস। এদিকে একইদিনে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপারডার্বি সিটি কাউন্সিল টাউনশিপ (আমেরিকার অন্যতম বৃহত্তম) নির্বাচনে বিজয়ী শেখ মোহাম্মদ সিদ্দিকেরও শপথ একই বিচারকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগামের দক্ষিন হালিশহর এলাকার মুক্তিযোদ্ধা নুরুল হকের বড় ছেলে মো. নূরুল হাসান এবং চট্টগ্রামেরই মাহাবুবুল আলম দ্বিতীয় মেয়াদের জন্যে নির্বাচিত হয়েছেন। তাদের মেয়াদ চার বছরের। অপরদিকে, মানিকগঞ্জের সন্তান শেখ সিদ্দিকও পুনরায় কাউন্সিলম্যান হয়েছেন ৪ বছর মেয়াদে। এই তিনজনের বিজয়ে ফিলাডেলফিয়া অঞ্চলে প্রবাসীরা আনন্দিত।

উল্লেখ্য, মার্কিন তথ্য-প্রযুক্তি সেক্টরে প্রবাসীদের উচ্চ বেতনে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় কোর্স প্রদানকারী ‘পিপলএনটেক’র ফিলাডেলফিয়া অফিসের প্রধান কর্মকর্তা নূরুল হাসান গত টার্মে মিলবোর্ন বরোর নির্বাচিত কাউন্সিলম্যানদের ভোটে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।

এদিকে আগামী নির্বাচনে পেনসিলভেনিয়া রাজ্যের অডিটর জেনারেল পদে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ। ড. নীনা ইতিপূর্বে প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন প্রশংসার সঙ্গে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV