যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু ২৭ জানুয়ারী : আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে, হেলথ ইন্সুরেন্স পেনাল্টি প্রথা বাতিল
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই ২০১৯ ট্যাক্স বছরের Individule ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে। আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে এতথ্য জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।

আইআরএস সূত্র উদ্বৃত করে মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। এবছর অর্থাৎ ২০১৯ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৫২৬ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৪৬১ ডলার।
এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৮২৮ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৭১৬ ডলার।
এ বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬৫৫৭ ডলার। আর ২০১৮ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬৪৩১ ডলার।
সন্তানের ক্ষেত্রে ১৯ থেকে ২৪ বছর বয়স হলে অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। অন্যথায় আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার যোগ্য হবে না।
তবে যাদের বার্ষিক ইনভেস্ট ইনকাম ৩৬০০ ডলারের ওপরে তারা আর্নড ইনকাম ক্রেডিট পাবে না।
আইআরএস’র বরাত দিয়ে ট্যাক্স রিটার্ন সম্পর্কে ইউএসএনিউজঅনলাইন.কমকে বিস্তারিত জানান অভিজ্ঞ আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার মোহাম্মদ হাসেম। তিনি জানান, এ ট্যাক্স সিজনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। মেরিড ফাইলিং জয়েন্টলি ২৪,০০০ ডলার থেকে বাড়িয়ে ২৪,৪০০ ডলার করা হয়েছে। হেড অফ হাউসহোল্ড ১৮,০০০ ডলার থেকে বাড়িয়ে ১৮৩৫০ ডলার, সিঙ্গেল ১২,০০০ ডলার থেকে বাড়িয়ে ১২২০০ ডলার এবং মেরিড ফাইলিং সেপারেটলি ১২,০০০ ডলার থেকে ১২,২০০ ডলার করা হয়েছে।
এবার এলিমনি ডিডাকশন থাকবে না এবং ইনকামও রিপোর্ট করতে হবে না। হেলথ ইন্সুরেন্সের জন্য পেনাল্টি প্রথা বাতিল করা হয়েছে।
আর্মি ব্যতিত অন্য সকলের জন্য মোভিং এক্সপেন্স ডিডাকশ বাতিল করা হয়েছে।
এবছর টিউশান ডিডাকশন থাকবে ৪০০০ ডলার। গত বছর এটি ছিল না। ইউএস কংগ্রেস ২০২০ সাল পর্যন্ত টিউশান ডিডাকশন সময় বর্ধিত করেছে।
আইআরএস এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম আরো জানান, চলতি বছর ট্যাক্স ফরমে পরিবর্তন আনা হয়েছে। ৬৫ বছর বা ততোর্ধ বয়সীদের ক্ষেত্রে ট্যাক্স ফরমে ১০৪০ এর পাশাপাশি নতুনভাবে ১০৪০ এসআর ফরম সংযোজন করা হয়েছে। এছাড়া, ট্যাক্স ক্যাজুয়েল ৬ টা থেকে কমিয়ে ৩ টা করা হয়েছে।
মোহাম্মদ হাসেম আইআরএসকে উদ্বৃত করে ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, যুক্তরাষ্ট্রে চলতি ট্যাক্স সিজনে ১৫০ মিলিয়ন ট্যাক্স পেয়ারার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ইনকাম ট্যাক্স ফাইলিং করার সময় সঠিক আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করা সংশ্লিষ্টদের কর্তব্য। অধিক অর্থ প্রাপ্তির লোভে কিংবা ট্যাক্স ফাঁকি দেয়ার অসৎ উদ্দেশ্যে ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন শাস্তিযোগ্য অপরাধ। ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপনের বিষয় সহজে উদঘাটনে ট্যাক্স সিস্টেমে ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। তথ্য গোপন কিংবা ভুল তথ্য পরিবেশনের বিষয়টি উদঘাটিত হলে চড়া মাশুল দিতে হতে পারে অভিযুক্তদের। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইন্টারেস্ট, জরিমানাসহ অতিরিক্ত অর্থ ফেরত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নিবে কতৃপক্ষ।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, নির্ভুল ও সহজভাবে ট্যাক্স ফাইলিং করার জন্য ট্যাক্স আইন আপডেট করার সাথে সাথে আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস আপডেট করতে হয় প্রতি বছরই। দক্ষ. অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন ট্যাক্স প্রস্তুতকারীরাই কেবল পারেন নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা দিতে। ট্যাক্স রিটার্ন নির্ভুল হলেই মুক্ত থাকা যায় অডিটের ঝামেলা থেকে।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন : ৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭।
[email protected], www.karnafullytax.com
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








