ফ্লোরিডার পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ সৌদি সেনাকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৌঘাঁটি পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনে হামলার ঘটনায় সৌদি আরবের সেনা কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগে ২০ জনকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন’র এক খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ‘ফ্লোরিডার নৌঘাঁটিতে বন্দুক হামলার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিশ্লেষণের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কয়েকজনের বিরুদ্ধে উগ্রবাদী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।’
তবে সূত্রের বরাদ দিয়ে সিএনএন বলছে, ‘যেসব সৌদি সামরিক সদস্যকে বহিষ্কার করা হচ্ছে তারা আল শামরানিকে সহায়তা করার দায়ে অভিযুক্ত নন।’
এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কারভার বলেন, ‘পেনসাকোলা বিপর্যয়ের পর একটি পর্যালোচনা চালিয়ে সৌদি আরবের বিদেশি সামরিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মসূচি সীমিত করে প্রতিরক্ষা দপ্তর। এছাড়া বিদেশি শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া জোরালো করা হচ্ছে।’
ওই ঘটনার পর সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে তদন্ত শুরু করে এফবিআই। নিজেদের কোয়ার্টারে আটক রাখা হয় সৌদি আরবের বেশ কয়েকজন সামরিক প্রশিক্ষণার্থীকে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা সৌদি আরবের প্রায় সাড়ে আটশ’ সামরিক প্রশিক্ষণার্থীর ওপর তদন্ত শুরু করে পেন্টাগন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকালে পেনসাকোলা নেভাল এয়ার স্টেশনের ওই হামলায় সৌদি বিমানবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মেদ সায়ীদ আল শামরানি (২১) মার্কিন তিন নাবিককে গুলি করে হত্যা করেন। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। পরে পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
আলাবামা রাজ্যের সীমান্তবর্তী ফ্লোরিডার এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্রগুলোর একটি। মার্কিন নৌবাহিনীর অ্যারোবেটিক ফ্লাইট ডেমোনস্ট্রেশন স্কোয়াড্রন ‘দ্য ব্লু অ্যাঞ্জেলস’র কার্যক্রমও এই ঘাঁটিতে।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী