Wednesday, 10 June 2026 |
শিরোনাম
জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩ বাংলাদেশিসহ বেশ কয়েকজন অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: January 14, 2020 | 12:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ, চীন ও হাইতির বেশ কয়েকজন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের দেল রিও সেক্টরের সীমান্তরক্ষী বাহিনী। একইসঙ্গে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এমএস-১৩ মাফিয়া দলের সদস্য ও মেক্সিকো থেকে পালিয়ে আসা আহত এক বন্দুকধারীকে।
দেল রিও সেক্টরে দায়িত্বরত নজরদারি কর্মকর্তারা জানান, তাদের এজেন্টরা ৯ জানুয়ারি বিভিন্ন দেশ থেকে আসা বেশ কয়েকজন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে রয়েছে পাঁচটি দেশ থেকে আসা অভিবাসী। যাদেরমধ্যে আছে ৩ বাংলাদেশি, পাঁচ হাইতিয়ান, পাঁচ চীনা ও একজন গুলিবিদ্ধ মেক্সিকান মাফিয়া দলের সদস্য। গুলিবিদ্ধ ওই ব্যক্তি মেক্সিকোর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসার পরিকল্পনা করেছিলো বলেও জানান দায়িত্বরত কর্মকর্তারা। মেক্সিকোর কোয়াহুইলা প্রদেশের গুয়েরেরোতে পুলিশের সঙ্গে মাদক মাফিয়াদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আট সন্ত্রাসী নিহত হয়। পালিয়ে যেতে সক্ষম হয় একজন। তাকে আটকের পর এখন প্রাথমিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর তাকে গুলিবিদ্ধ স্থানের সার্জারির জন্য পাঠিয়ে দেয়া হয় নিকটস্থ একটি হাসপাতালে। তার শরীরে রয়েছে একাধিক গুলির ক্ষত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV