Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

পাবনা সমিতির ইউএসএ’র নব নির্বাচিত কমিটি: সভাপতি নান্নু সাধারণ সম্পাদক মনির

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: January 15, 2020 | 1:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবারবাডী রেস্টুরেন্টে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে গত ১২ই জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হয় পাবনা সমিতিইউএসএ ইনক এর বার্ষিক সাধারণ সভা ও ২০২০-২০২১ এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো: সফিকুল ইসলাম (নান্নু) ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো:মনিরুল ইসলাম (মনির)। সভার শুরুতে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সূচনা বক্তব্য রাখেন।

তিনি তার বক্তেব্যে বলেন আমার দুই বছর সভাপতির দায়িত্ব পালন কালে কার্যকরী কমিটির উপদেষ্টা পরিষদ, সংগঠনের গুরুজন ও সম্মানিত সদস্যরা অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । তারপর সাধারণ সম্পাদককে অনুষ্ঠান পরিচালনা করার অনুমতি প্রদান করেন। সাধারণ সম্পাদক উপদেষ্টাবৃন্দ, নির্বাচন কমিশনার, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও আগত সদস্যদের ধন্যবাদ জানান সহযোগিতা করার জন্য। সভায় সাধারণ সম্পাদক সংগঠনের বার্ষিক কার্যবিবরণী পেশ করেন। সংগঠনের বিভিন্ন পর্যাযের কর্মকান্ড সুন্দর ও সাবলীল ভাষায় সবার সম্মুখে উপস্থাপন করেন।

সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ কওে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমিয়ে আনার জন্য কার্যকরী কমিটি তথা সভাপতি ও সাধারণ সম্পাদকের যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ও করতালির দিয়ে তাদের অভিনন্দন জানান। নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান । সভায় উপস্থিত সকল সদস্যরা তাদের সাফল্য কামনা করে করতালির মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করেন। পাবনা সমিতি ইউএসএ ইনকের কার্যকরী কমিটি ২০২০-২০২১ এর নির্বাচিত সদস্যরা হলেন:- সিনিয়র সহ-সভাপতি : মো: রেজাউল হক রেজা, সহ-সভাপতি : মো: কুতুব উদ্দিন, মো: কামরুল ইসলাম, মো: গোলাম ফারুক পান্না, ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম, মোহাম্মদ হক (খোকন)। সাধারণ সম্পাদক : মো: মনিরুল ইসলাম (মনির), সহ-সাধারণ সম্পাদক : মো: জাহিদুল ইসলাম (রাজু), কোষাধ্যক্ষ : মো: জামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ : আলম মন্ডল আলম, সাংগাঠনিক সম্পাদক : মো: আরিফুর রহমান, সহ-সাংগাঠনিক সম্পাদক : মো: মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক : মো: আব্দুর রশীদ, সহ-দপ্তর সম্পাদক : মো: আলমঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক : শাহ্ সাকলাইন আহম্মেদ সুজন, সহ-প্রচার সম্পাদক : মো: মুকুল হোসেন, ধর্ম সম্পাদক : সাইমুম জব্বার সানা, সহ-ধর্ম সম্পাদক : মো: সানিউল ইসলাম তনি, ক্রীড়া সম্পাদক : মো: সুলতান মাহমুদ (রাসেল), সহ-ক্রীড়া সম্পাদক : মো: রাকিবুল ইসলাম (সিয়াম), সাংস্কৃতিক সম্পাদক : মিথুন কুমার সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক : শাহিনুর আলম (শাহিন), মহিলা সম্পাদিকা : রাশিদা আহম্মেদ মুন, সহ-মহিলা সম্পাদিকা : ঝুমুর, আপ্যায়ন সম্পাদক : মো: জর্জ, সহ-আপ্যায়ন সম্পাদক : সেতু হোসাইন, কার্যকরী সদস্য : মো: রেজাউল করিম (রেজা), মো: সোহরাব আলী, মো: আলমঙ্গীর হোসেন, মো: আলী জিন্নাহ, মো: কামরুল ইসলাম, মো: আব্দুল মজিদ, মো: সুজা উদ্দৌলা, এস.এম. মুরাদ পারভেজ, মো: মোক্তার হোসেন, মো: মোস্তাফিজুর রহমান (সুমন), রেদোয়ান নাহিদ (স্বপ্লীল), ওমর আলী, মো: জুবায়ের রহমান (আকাশ), মিস শামিমা আক্তার বানু (লিপি), দেলোয়ার খান টিক্কা, আব্দুল করিম, মো: শাহীন।

উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা : মো: মনিরুল ইসলাম (সিনিয়র), উপদেষ্টা :  মো: রবিউল হক, আলহাজ জামাত আলী শেখ, মো: এহসানুল করিম, এ.এস.এম বদরুল হায়দার তোতা, মো: আব্দুল হান্নান, ডা: খোকন, মো: সাজ্জাদ হোসেন (বাচ্চু), মো: কামরুল হাসান কল্লোল, মো: আফজাল হোসেন (চেয়ারম্যান), মো: রাশিদুল ইসলাম, জাহানারা মিল্টু, মো: ফজলুর রহমান, মো: মনসুর আলী, মো: ওয়াজেদ আলী, নির্বাচন কমিশনার: মো: সিদ্দিকুর রহমান, আশরাফুল আলম ফরহাদ, সামছুর রহমান।

সভাপতি ও সাধারন সম্পাদক সংগঠনের পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করাই হবে আমাদের এক মাত্র পরিকল্পনা। তারা সংগঠনকে স্বচ্ছ ও সুন্দরভাবে চালানোর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন আমাদের কথার মাঝে ও কাজের ফাঁকে কোনো ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV