Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

নিখোঁজের ৭৫ দিন পর যুক্তরাষ্ট্রের নদী থেকে বাংলাদেশি আমেরিকান ডা. বদরুদ্দোজার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: January 15, 2020 | 7:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিখোঁজ হবার ৭৫ দিন পর ১০ জানুয়ারি বাংলাদেশি আমেরিকান ডা. মোহাম্মদ বদরুদ্দোজা (৮২)’র লাশ পাওয়া গেল শিকাগো সিটি থেকে শতাধিক মাইল দূরে রক নদী থেকে। শিকাগোতে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মনির চৌধুরী ১৪ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবীণ এই প্রবাসী দীর্ঘদিন থেকেই বসবাস করছিলেন রোকফোর্ড সিটিতে। তিনি একাকী বাস করতেন। ২৭ অক্টোবর সর্বশেষ তাকে ক্রিক বেন্ড এলাকার ৭৭০০ ব্লকের বাড়িতে দেখা যায়। এর কদিন পর অর্থাৎ ৪ নভেম্বর তার গাড়ি দেখা যায় পার্কিং লটে। ইলিনয় রাজ্যের প্লেট নম্বর এএইচ ৮২৫০৬ এবং তা ছিল লেক্সাস ব্লু-২০০৮ মডেলের গাড়িতে।

উইনিবাগো কাউন্টি প্রশাসনের তদন্ত কর্মকর্তা বিল হিন্টজ জানান, একটি পার্কের সন্নিকটে রক নদীতে ভাসছিল লাশটি। উদ্ধারের পর তা শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। লাশ পচে যাওয়ায় টক্সিকোলজি এবং মাইক্রোসকপিক পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। এজন্যে কিছুটা সময় লাগবে মৃত্যুর কারণ জানতে। রাজশাহীর সন্তান বদরুদ্দোজা বেশ ক’বছর আগে শিকাগোতেই বসবাস করতেন সপরিবারে। দুই কন্যার জনক ছিলেন তিনি। কিন্তু স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর শিকাগো ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কয়েক বছর পর পুনরায় শিকাগোতে ফিরেই বসতি গড়েন নির্জন জনপদ রোকফোর্ডে। জানা গেছে, বদরুদ্দোজা শিকাগোতে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন কয়েক বছর। তার এমন করুণ মৃত্যুও সংবাদে গোটা কমিউনিটি হতভম্ব এবং ক্ষুব্ধ। কন্সাল জেনারেল মনির চৌধুরী জানান, আমরা রোকফোর্ড সিটি প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করছি সর্বশেষ তথ্য জানতে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV