Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সীমান্তে এক মাসে ৩২৮৫৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার : সাক্ষাতকারে আশ্রয় প্রার্থনা মঞ্জুর না হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: January 16, 2020 | 4:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বোর্ডার পেট্রোল গত ডিসেম্বর মাসে ৩২৮৫৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গত ৭ মাস থেকে গ্রেফতার অভিযানের এই ধারাতে এখন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দিনে দিনে অবৈধ অভিবাসী প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ওয়াল স্ট্রীট জার্নালের মতে গত মে মাস থেকে পরিচালিত অভিযানের তীব্রতার কারণে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের হার ৭৫% কমে এসেছে। একই সময়ে বোর্ডার পেট্রোল এজেন্টদের হাতে গ্রেফতারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৩২ হাজার। মাত্র ৭ মাসে গ্রেফতারের এই রেকর্ড গত ১৩ বছরের গ্রেফতার রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে। খবর ইউএনএ’র।

মেক্সিকো সীমান্তের একজন বোর্ডার পেট্রোল এজেন্ট বলেছেন, এখন গড়ে আমাদের গ্রেফতারের সংখ্যা হচ্ছে ১৪০ যা গত বছরের তুলনায় অর্ধেক। সূত্রমতে, মেক্সিকো তার সীমানার মধ্যে ৫৬ হাজার এসাইলাম আবেদনকারীকে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা সেখান থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলেও সাক্ষাতকারে আশ্রয় প্রার্থনা মঞ্জুর না হলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না।

এদিকে ট্রাম্প প্রশাসন নতুন একটি বিধান প্রণয়ন করেছে। নতুন বিধান অনুযায়ী যে কেউ মেক্সিকো ছাড়া অন্য কোন দেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আসবে তাদের সেদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে। এর ফলে অনেকেই এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, উল্লেখিত গ্রেফতারকৃতদের মধ্যে ৮ হাজার ৬০০ পরিবার এবং ৩ হাজার ২৫০জন শিশু রয়েছে। অভিবাসীদের গ্রেফতারে সীমান্ত এলাকায় ৩ হাজার এজেন্ট দিন-রাত কাজ করছে এবং গড়ে প্রতিদিন ১৪০জনকে গ্রেফতার করা হয়।

খবরে বলা হয়েছে, গত বছর ৫৬ হাজার মেক্সিকান অভিবাসী যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের আবেদন করেছে এবং তারা লীগ্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ