নর্থইস্ট ফিলাডেলফিয়ায় বাংলাদেশীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নর্থইস্ট ফিলাডেলফিয়া ব্যাডমিন্টন ক্লাবের শীত কালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা গত ১৪ই জানুয়ারী অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি ক্লাবে দিবারাত্রি মনোরম ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ১৪টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বেসাপের সভাপতি স্বরন খান, উপদেষ্টা মাশুকুল ইসলাম, নির্বাচন কমিশনার, সাধারন সম্পাদক, বেসাপের সাধারন সদস্যগন সহ আপারডাবী, সেন্টার সিটি এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ার অনেকেই উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ১৪টি দলের মধ্য চ্যাম্পিয়ন হন ইলিয়াস হোসাইন ও সাজেদুর রহমান এর দল এবং রানার আপ হন মুরাদ চৌধুরী ও মুকিত আহম্মেদ এর দল এবং তৃতীয় স্থান লাভ করেন মোস্তফা রেজওয়ান ও রাসেল আহম্মেদ এর দল।

খেলা পরিচালনায় ছিলেন বেসাপের সাবেক সেক্রেটারি কামরুল হাসান এবং খায়ের খান। উক্ত টুর্নামেন্টে মোস্তফা বাদল, মুরাদ চৌধুরী, খায়ের খান এবং সাব্বির হুসাইন এর পক্ষ থেকে সকল অংশগ্রহনকারী এবং অতিথিদের টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টীমের হাতে ট্রফি তুলে দেন বেসাপের সভাপতি স্বরন খান এবং উপদেষ্টা মাসুকূল খান। রানার আপ টীমকে ট্রফি তুলে দেন বেসাপের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান এবং বর্তমান সাধারন সম্পাদক স্বপন লস্কর। তৃতীয় স্হান অধিকারী টীমকে ট্রফি তুলে দেন বেসাপের সিনিয়র সহ সভাপতি আবেদীন জয়নাল। এছারাও আরো কয়েকটি ট্রফি খেলোয়ারদের হাতে তুলে দেন বেসাপের প্রাক্তন সহ সভাপতি আশরাফুল ইসলাম আরিফ, বেসাপের সহ সভাপতি নাহিদ রেজা জনি এবং দফতর সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন।শেষে পরিচালনা কমিটির পক্ষে খায়ের খান নর্থইস্ট বাংলাদেশী ব্যাডমিন্টন ক্লাব সকল সদস্যাসহ উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ষোষনা করেন।
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal