Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

মিথ্যা তথ্য দিলে দুই থেকে ১০ বছরের জন্য বাতিল হতে পারে আর্নড ইনকাম ক্রেডিট : ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’এ যুক্তরাষ্ট্রের ইনকাম ট্যাক্স রিটার্ন বিষয়ে মোহাম্মদ হাসেম, ইএ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: January 18, 2020 | 8:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম বলেছেন, ট্যাক্স ফাইলিংয়ের সময় আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার লোভে মিথ্যা তথ্য দিলে দুই থেকে ১০ বছরের জন্য বাতিল হতে পারে আর্নড ইনকাম ক্রেডিট। এক্ষেত্রে নতুন অভিবাসীদের আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য ট্যাক্স ইয়ারের ৬ মাস অবস্থানের বাধ্যবাধকতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩০৬ তম পর্বে এ তথ্য জানান তিনি। ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় গত ১৭ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সম্প্রচারিত হয়।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেম জানান, আগামী ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (ওহফরারফঁষব) কোনো জরিমানা ছাড়াই আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত করা যাবে। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এক্ষেত্রে ১৫ এপ্রিলের মধ্যে পাওনা ট্যাক্স অবশ্যই পরিশোধ করতে হবে। সময় বর্ধিত আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে। আইআরএস’র বরাত দিয়ে মোহাম্মদ হাসেম জানান, কারো বার্ষিক ইনকাম ক্যাশ ৪’শ ডলার বা ততোধিক এবং ডাব্লিউ টু ইনকাম ২৪৪০০ ডলার বা ততোধিক হলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে।
আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার মোহাম্মদ হাসেম জানান, এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। তবে গত বছরের মত এবারও রিফান্ড পেতে দেরী হবে।
এবছর (২০১৯ ট্যাক্স বছর) এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৫২৬ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৪৬১ ডলার।
এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৮২৮ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৭১৬ ডলার।
এ বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬৫৫৭ ডলার। আর ২০১৮ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬৪৩১ ডলার।
সন্তানের ক্ষেত্রে ১৯ থেকে ২৪ বছর বয়স হলে অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। অন্যথায় আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার যোগ্য হবে না।
এক্ষেত্রে যাদের বার্ষিক ইনভেস্ট ইনকাম ৩৬০০ ডলারের ওপরে তারা আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না।
আইআরএস’র বরাত দিয়ে ট্যাক্স রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানিয়ে অভিজ্ঞ আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার মোহাম্মদ হাসেম আরো বলেন, এ ট্যাক্স সিজনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। মেরিড ফাইলিং জয়েন্টলি ২৪,০০০ ডলার থেকে বাড়িয়ে ২৪,৪০০ ডলার করা হয়েছে। হেড অব হাউসহোল্ড ১৮,০০০ ডলার থেকে বাড়িয়ে ১৮৩৫০ ডলার, সিঙ্গেল ১২,০০০ ডলার থেকে বাড়িয়ে ১২২০০ ডলার এবং মেরিড ফাইলিং সেপারেটলি ১২,০০০ ডলার থেকে ১২,২০০ ডলার করা হয়েছে।
এবার এলিমনি ডিডাকশন থাকবে না এবং ইনকামও রিপোর্ট করতে হবে না।
হেলথ ইন্সুরেন্সের জন্য পেনাল্টি প্রথা বাতিল করা হয়েছে। আর্মি ব্যতিত অন্য সকলের জন্য মোভিং এক্সপেন্স ডিডাকশন বাতিল করা হয়েছে।
এবছর টিউশান ডিডাকশন থাকবে ৪০০০ ডলার। গত বছর এটি ছিল না। ইউএস কংগ্রেস ২০২০ সাল পর্যন্ত টিউশান ডিডাকশন সময় বর্ধিত করেছে।
আইআরএস এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম আরো জানান, চলতি বছর ট্যাক্স ফরমে পরিবর্তন আনা হয়েছে। ৬৫ বছর বা ততোর্ধ বয়সীদের ক্ষেত্রে ট্যাক্স ফরমে ১০৪০ এর পাশাপাশি নতুনভাবে ১০৪০ এসআর ফরম সংযোজন করা হয়েছে। এছাড়া, ট্যাক্স ক্যাজুয়েল ৬ টা থেকে কমিয়ে ৩ টা করা হয়েছে।
মোহাম্মদ হাসেম আইআরএসকে উদ্ধৃত করে বলেন, ইনকাম ট্যাক্স ফাইলিং করার সময় সঠিক আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করা সংশ্লিষ্টদের কর্তব্য। অধিক অর্থ প্রাপ্তির লোভে কিংবা ট্যাক্স ফাঁকি দেয়ার অসৎ উদ্দেশ্যে ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন শাস্তিযোগ্য অপরাধ। ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপনের বিষয় সহজে উদঘাটনে সক্ষম আইআরএস। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য আইআরএস’র পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। তথ্য গোপন কিংবা ভুল তথ্য পরিবেশনের বিষয়টি উদঘাটিত হলে তার মাশুল দিতে হবে অভিযুক্তদের। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইন্টারেস্ট, জরিমানাসহ অতিরিক্ত অর্থ ফেরত ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নিবে কতৃপক্ষ।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র কর্ণধার মোহাম্মদ হাসেম জানান, নির্ভুল ও সহজভাবে ট্যাক্স ফাইলিং করার জন্য ট্যাক্স আইন আপডেট করার সাথে সাথে আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস আপডেট করতে হয় প্রতি বছরই। দক্ষ. অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন ট্যাক্স প্রস্তুতকারীরাই কেবল পারেন নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা দিতে। ট্যাক্স রিটার্ন নির্ভুল হলেই অডিটের ঝামেলা থেকে মুক্ত থাকা যায়।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন : ৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭। [email protected], www.karnafullytax.com

উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। প্রোগ্রাম অ্যাসোসিয়েট মামুন রহমান। ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।

ট্যাগ:
Situs Streaming JAV