ঢাকায় বিশ্ব জালালাবাদ সম্মলনে প্রবাসীদের সমস্যা তুলে ধরলেন মইনুল হক চৌধুরী হেলাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকায় গত ১৮ই জানুয়ারী অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব জালালাবাদ সম্মেলন। অত্যান্ত হৃদ্দতা পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালী, প্যারিস সহ বিশ্বের ২০টি দেশের জালালাবাদ এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। জালালাবাদ এসোসিয়েশন অব ঢাকার সভাপতি ড এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিনের পরিচালনায় গুলশানের হোটেল বেংগল ব্লুবেরীতে অনুষ্ঠিত হয় সারা বিশ্বের জালালাবাদ এসোসিয়েশন গুলোর এই যৌথ এক্সিকিউটিভ কনফারেন্স।

জালালাবাদ এসোসিয়েশন ঢাকার ৭০ বছরের ইতিহাসে এই প্রথম তাদের ব্যবস্থাপনায় আয়োজিত হল এই বিশ্ব সম্মেলন। এই সম্মেলনে অংশ নেন সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদ, এম হাফিজ আহমদ মজুমদার এমপি, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার এম এ মালেক, ইনাম আহমদ চৌধুরী, ড. আহমেদ আল কবির, সি এম তোফায়েল সামি, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, যুক্তরাজ্যস্থ চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী, সৈয়দ আব্দুল মুক্তাদির, কাইয়ুম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশন এর প্রতিনিধিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ঢাকা -নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ সকল সমস্যা সমাধানে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। সভায় সংশ্লিষ্ট দুই মন্ত্রী বলেন, সরকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের সকল সমস্যার ব্যাপারে অবহিত আছেন এবং এ সকল সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করবেন। অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল সরকারের তিন মন্ত্রীর সাথে দেখা করে কথা বলেন এবং জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে সিলেট বিভাগের দাবী দাওয়া সম্বলিত স্বারকলিপি পেশ করেন।

উক্ত সম্মেলনে সিন্ধান্ত হয় যে, জালালাবাদ এসোসিয়েশন অব ঢাকা বিশ্বের সকল দেশের এসোসিয়েশন নেতৃবৃন্দকে নিয়ে একটি মনিটরিং সেল গঠন করবে এবং এখন থেকে এই সেল প্রবাসীদের সকল সমস্যা সংশ্লিষ্ট মন্ত্রনালয় সহ সরকারের যথাযত কর্তৃপক্ষের নিকট তুলে ধরবে।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী