নিউইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনে ‘শ্রেষ্ঠ সন্তান–দ্য সুপ্রিম’র ভিডিও ডিভিডি উপহার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আগামী ২৮ ও ২৯ মার্চ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ’বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’। সম্মেলন নিয়ে এক প্রস্তুতি সভা ১৯ জানুয়ারি রবিবার নিউইয়র্কের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচিত ’শ্রেষ্ঠ সন্তান – দ্যা সুপ্রিম’ এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি সম্মেলনের কর্তকর্তাদের উপহার দেন গানের রচয়িতা লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। সম্মেলনের পক্ষ থেকে ’শ্রেষ্ঠ সন্তান – দ্যা সুপ্রিম’ এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি গ্রহন করেন সম্মেলনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. নুরন নবী, সদস্য সচিব জাকারিয়া চৌধুরী এবং প্রধান সমন্বয়ক হাজী আবদুল কাদের মিয়া। এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, বাংলাটিভি নিউ ইয়র্কের সিইও মীর শিবলীকে ’শ্রেষ্ঠ সন্তান – দ্য সুপ্রিম’ এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি উপহার দেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’-এর সুর দেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী ও সুরকার বিবেক মজুমদার। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন অংকুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, পপি আকতার, শুভেন্দু দাস, সুমি খান ও বিবেক মজুমদারসহ এই প্রজন্মের সাত শিল্পী। গানের প্রথম কলি ‘ব’ তে বাংলা, ‘ব’ তে বাংলাদেশ, ‘ব’ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…’।

উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’-এর গ্লোবাল রিলিজ আগামী ৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests