সাংসদ আব্দুল মান্নান’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের ভায়রা ভাই, বগুড়া-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
গত ১৮ই জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষিবিদ আব্দুল মানান (ইন্নালিল্লাহি…রাজিউন)।
এক শোক বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ছাত্র জীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। পঁচাত্তর পরবর্তীতে আওয়ামী লীগের দুঃসময়ে দলের কান্ডারীদের মধ্যে অন্যতম ছিলেন কৃষিবিদ আব্দুল মান্নান। ১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার পর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে যারা নেত্রীর পাশে ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল মান্নান। আমরা জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য জনাব আব্দুল মান্নানের অসুস্থতার কথা শুনেই সস্ত্রীক বাংলাদেশে ছুটে গেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রে ফিরলেই কৃষিবিদ আব্দুল মান্নানের জন্য শোক সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests