আলতাফ চৌধুরীকে গ্রেফতার সরকারের নগ্ন বাকশালী চেহারার বহিঃপ্রকাশ- যুক্তরাষ্ট্র প্রবাসী নেতৃবৃন্দ
পিবিসি২৪; গতকাল শান্তিপুর্নভাবে হরতাল পালন কালে বিনা উস্কানীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে সরকার বাকশালী চেহারার নগ্নরুপ প্রকাশ করছে, অবিলম্বে তাঁর মুক্তি দাবী করে ঘটনার তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
নিউ ইয়র্কে অবস্থানরত প্রবাসীদের অধিকাংশ ব্যক্তিরা আলতাফ চৌধুরীর গ্রেফতারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং সরকারকে বাকশালী কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানান, অন্যথায় দলমত নির্বিশেষে দেশে ও প্রবাসে আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় নিশ্চিত করা হবে বলে হুসিয়ার করে দেন।
জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন শান্তিপুর্নভাবে হরতাল পালন কালে যে সকল বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দাবী করেন এবং তত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন দাবীর সাথে একাত্বতা ঘোষনা করেন।যুক্তরাষ্ট্রের অন্যতম অংগরাজ্য নিউজর্সি বিএনপির সভাপতি ও মুলধারা ডেমোক্রাটিক পার্টির নেতা সোলায়মান সেরনিয়াবাদ বিএনপি নেতা আলতাফ চৌধুরী, মেজর হাফিজ, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান সহ সকল নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেন। তিনি বলেনঃ “মানুষের গনতান্ত্রীক অধিকার ছিনিয়ে নেয় যে সরকার সেই সরকার দীর্ঘস্থায়ী হয় না। মানবাধীকার লঙ্ঘনকারী সরকারের পতন সময়ের ব্যপার মাত্র।বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি ও জিয়া লাইব্রেরী ডট কমের প্রতিষ্ঠাতা মতিউর রহমান লিটু বলেনঃ “দেশ শাষনে ব্যর্থ হাসিনা সরকার একের পর এক কান্ডজ্ঞানহীন পদক্ষেপের মাধ্যমে দেশবাসীকে অতিষ্ট করে তুলেছেন। সাধারন মানুষের অধিকারের কথা মাথায় না রেখে প্রভুদের খুশি করতে বিরোধীদল দমন করছেন বাকশালী সরকার। আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে সরকার যে অন্যায় করেছেন অচিরেই দেশবাসী তাঁর সমুচিৎ জবাব দেবেন।” তিনি অবিলম্বে আলতাফ হোসেন চৌধুরী সহ সকল রাজবন্দিদের মুক্তি দাবী করেন।এছাড়া আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেনঃ তারেক আন্তর্জাতিক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন নাসির, বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আশিক মাহামুদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মির্জাগঞ্জ নিবাসী মোহাম্মাদ তারিকুল ইসলাম, মোহাম্মাদ ওয়ালীউল্লাহ, হাবিব রায়ান প্রমুখ।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030