Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শোটাইম মিউজিক এর জমজমাট পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: January 23, 2020 | 5:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে উডসাইডস্থ কুইন্স প্যালেসে গত ১৯ই জানুয়ারী অনুষ্ঠিত হয়ে গেলো শোটাইম মিউজিক আয়োজিত এবং উৎসব কুরিয়ার প্রেজেন্ট পিঠা উৎসব ২০২০। পাওয়ার্ড বাই এনওয়াই ইন্সুরেন্স ও ডিজিটাল ওয়ান ট্রাভেল্স। গ্রান্ড স্পন্সর হিসেবে ছিলেন মিনা শোবিজ ও রহমান মালিক। এর্টণী মঈন চৌধুরী, মগগের্জ স্পেশালিষ্ট মোহাম্মদ জান ফাহিম, মেগা ইন্সুরেন্স এর সিইও রাজিব আহমেদ, এসেম্বলিওম্যান ক্যাটলিনা ক্রু, কমিউনিটি এক্টিভিষ্ট দেলোয়ার হোসেন, আসন্ন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট পদপ্রার্থী কাজী নয়ন এবং শোটাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলমসহ হাজারো দর্শকের উপস্থিতিতে সন্ধ্যা ৫টায় পিঠা উৎসব ২০২০ উদ্বোধন করা হয়।

৫০ এর অধিক পিঠার সমন্বয়ে এবং বিভিন্ন রকম মুখরোচক খাবার দিয়ে সাজানো হয় পিঠা স্টল, অতিথি আপ্যায়নের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন: বিশিষ্ট আইনজীবি নাসরিন আহমেদ, মিনা ইশা, এর্টণী মঈন চৌধুরী, মাসুদ রানা, কাজী নয়ন, জান ফাহিম, মার্ক হোম কেয়ারের হোসেন কামাল, সারা হোম কেয়ারের সিইও ড. শাহজাদি পারভীন এবং পিঠা উৎসবের প্রধান অতিথি শাহ নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটলান্টা থেকে আগত আরেফীন বাবু এবং ওয়াশিংটন থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী জি.আই রাসেল। দেশ এবং প্রবাসের প্রায় ২০ জন শিল্পী এবং মাজেদ ডিজায়ের এর আকর্ষণীয় ফ্যাশন শোর মাধ্যমে জমে ওঠে এবারের পিঠা উৎসব।

কুইন্স প্যালেসে রাত ১২টা পর্যন্ত হাজারো দর্শকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো উপভোগ করে। পিঠা উৎসবের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত ডিফারেন্ট চার্ট খ্যাত আলী আহমদ খান বাবু এর মনোমুদ্ধকর সংগীত পরিবেশনা। সাংস্কৃতিক পর্বের পর অনুষ্ঠিত হয় আকর্ষনীয় র‌্যাফেল ড্র। এবারের পিঠা উৎসবে র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ছিল ল্যাবটপসহ তিনটি পুরস্কার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ