সিয়াটলে বেপরোয়া গুলিবর্ষণে নিহত ১, আহত ৫
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পর্যটন এলাকার কাছে সিয়াটলে বুধবার বেপরোয়া গুলিবর্ষণে কমপক্ষে একজন নিহত ও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ বন্দুক হামলার সাথে জড়িত সন্দেহে কমপক্ষে এক ব্যক্তিকে খোঁজ করা হচ্ছে। ফাস্ট ফুড রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস’র কাছে বেপরোয়া এ গুলির ঘটনা ঘটে।
দুই দিনের কম সময়ের মধ্যে ওই এলাকায় এটি ছিল তৃতীয় বন্দুক হামলার ঘটনা।
সিয়াটল পুলিশ বিভাগ জানায়, কর্মকর্তারা গুলির ঘটনা তদন্ত করছে। এতে অনেকে গুলিবিদ্ধ হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ তাকে খুঁজছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ প্রধান ক্যারমেন বেস্টের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত এবং এক শিশুসহ অপর পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় সময় বিকেল পাঁচটার পরপরই এ হামলার ঘটনা ঘটে।
সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলায় পুলিশ লোকজনকে এ এলাকার বাইরে থাকার এবং একটি সাবওয়ে স্টেশন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’