নিউইয়র্কের ব্রঙ্কসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী আতাউর নিহত, পার্কচেস্টার জামে মসজিদে জানাজা শুক্রবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত বাংলাদেশী মোহাম্মদ আতাউর রহমান (৬৫) এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২১ জানুয়ারী মঙ্গলবার জ্যাকবি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার দেশের বাড়ী সিলেটের দক্ষিণ সুরমার ছিরামপুর গ্রামে। তিনি এক পুত্র, দুই মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আতাউর রহমান পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর খলিলুর রহমানের বড় ভাই। খবর ইউএনএ’র।
জানা গেছে, গত শনিবার রাত ১০ টার দিকে নর্থ ব্রঙ্কসে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে একটি গাড়ী এসে তাকে দ্রুত আঘাত করে পালিয়ে যায়। পথচারীদের কেউ ৯১১ কল করলে অ্যাম্বুলেন্স এসে তাকে জ্যাকবি হাসপাতালে ভর্তি করে। গাড়ীর আঘাতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং একটি পা ভেঙ্গে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জ্যাকবি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন।
মরহুম মোহাম্মদ আতাউর রহমান পার্কচেস্টার জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের বড় ভাই। তিনি স্ত্রী, ২ মেয়ে এবং ১ ছেলে নিয়ে ব্রঙ্কসে বসবাস করছিলেন।
মরহুমের নামাজে জানাজা ২৪ জানুয়ারী শুক্রবার পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত এবং শুক্রবার দিন অপরাহ্নে নিউজার্সীর মুসলিম কবরস্থানে দাফন হওয়ার কথা রয়েছে।
সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক-এর অন্যতম উপদেষ্টা আতাউর রহমানের মৃতু্তে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি ইস্তাকুল হোসেন এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ। এক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ ঘাতক ড্রাইভারের শাস্তি দাবী করেছেন।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ