বাংলাদেশি বংশোদ্ভূত ইশরাক ইনটেলের চেয়ারম্যান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ইনটেল করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. ওমর ইশরাক (৬৪)। গত মঙ্গলবার তাকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে প্রতিষ্ঠানটি। বর্তমান ইনটেল চেয়ারম্যান অ্যান্ডি ব্রিয়ান্ট টানা সাত বছর দায়িত্ব পালনের পর আগামী মে মাসে অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হবেন ড. ওমর। গত বছরই ব্রিয়ান্ট জানিয়েছিলেন, নতুন করে আর চেয়ারম্যান নির্বাচনে অংশ নেবেন না তিনি। যোগ্য কারও হাতে দায়িত্ব তুলে দিয়ে সরে দাঁড়াবেন। তাই মঙ্গলবার নতুন চেয়ারম্যান হিসেবে ড. ওমর ইশরাকের নাম ঘোষণা করা হয়।
ড. ওমর ইশরাক বর্তমানে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের মেডিকেল টেকনোলোজি কোম্পানি মেট্রনিকের সিইও হিসেবে। ইন্টেলে যোগ দেওয়ার আগে এপ্রিল মাসে সেখান থেকে পদত্যাগ করবেন তিনি। একই সঙ্গে তিনি ২০১৭ সাল থেকে ইনটেলের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও কাজ করছেন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে ইশরাক বলেন, ‘ইন্টেলে কাজ করার সুযোগ পেয়ে খুব সম্মানিত বোধ করছি। কোম্পানিটি সত্যিই পুরো বিশ্বকে বদলে দিয়েছে।’
ড. ওমর ইশরাকের বেড়ে ওঠা বাংলাদেশে। ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পিএইচডি করেন ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনস্থ কিংস কলেজ থেকে। বর্তমানে তিনি এশিয়া সোসাইটি সংস্থার বোর্ড অব ট্রাস্টি। এই সংস্থাএশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বস্থানীয় পর্যায় থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করে।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ