Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক কুইন্সের ঢাকা ক্লাবে বেনের মনোজ্ঞ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: June 13, 2011 | 11:52 AM

নিউইয়র্ক: বিশ্ব পরিবেশ দিবস ও বেনের নিউ ইয়র্ক, নিউ জার্সি, ও কানেকটিকাট শাখার সমন্বয়কারী, তওফিক চৌধুরীর বিদায় উপলক্ষ্যে গত ৫ই জুন,  নিউ ইয়র্ক কুইন্সের ঢাকা ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়।  অনুষ্ঠানে নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী এলাকা হতে উল্লেখযোগ্য সংখ্যক বেন সদস্য ও তওফিক চৌধুরীর শুভানুধ্যায়ীরা যোগদান করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেন পেন্সেলভানিয়া শাখার প্রতিনিধি ডঃ জিয়াউদ্দিন আহমেদ; বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ডঃ সুফিয়ান খন্দকার; বিশিষ্ট আরসেনিক বিশেষজ্ঞ ডঃ আলাউদ্দিন; প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম; পরিবেশ প্রকৌশলী ইমদাদুল ইসলাম; বিশিষ্ট সমাজ সংগঠক নিনি ওয়াহেদ; অধ্যাপিকা হুসনে আরা বেগম; “ঠিকানা” সম্পাদক ফজলুর রহমান; “বাংলা পত্রিকা” সম্পাদক আবু তাহের; দি অপমিস্টস সভাপতি মিনহায আহমেদ; সাংবাদিক শামসাদ হুসাম; প্রকৌশলী এহসানুল হক; ডঃ খোরশেদুল ইসলাম; ডঃ জুলফিকার হায়দার মুকুল; বাংলাদেশ সোসাইটির প্রাক্তণ সম্পাদিকা রানা চৌধুরী; প্রোগ্রেসিভ ফোরাম সম্পাদক আলিম উদ্দিন; প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পরিবেশ দিবস, ২০১১ উপলক্ষে বেন প্রদত্ত বাণী পড়ে শোনান তরুণ বেন সদস্যা ফাজিয়া ফাতেমা।

অনুষ্ঠানে পরিবেশ দিবসের আবহসম্পন্ন কবিতা আবৃত্তি করেন মুমু আনসারী।বেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, ও কানেকটিকাট শাখার পক্ষ থেকে সৈয়দ ফজলুর রহমান বিদায়ী তওফিক চৌধুরীকে একটি স্মারক প্ল্যাক উপহার দেন। 
 তওফিক চৌধুরী, তাঁর বক্তৃতায় সকলকে ধন্যবাদ জানান, এবং বলেন যে, নিউ জিল্যান্ডে অভিগমন করলেও পরিবেশ আন্দোলনের প্রতি তার অংগীকার অব্যাহত থাকবে এবং নিউ ইয়র্কের সাথে যোগাযোগ বহাল রাখবেন। 

সভায় সভাপতিত্ব করেন বেনের বিশ্ব সমন্বয়কারী ডঃ নজরুল ইসলাম। তিনি সকলকে অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সকলের প্রচেষ্টায় বেন নিউ ইয়র্ক, নিউ জার্সী, ও কানেকটিকাট শাখা আগামীতে আরও শক্তিশালী হবে।
নিউ ইয়র্কের বিশিষ্ট শিল্পী কাবেরী দাস অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সকলকে মোহিত করেন।অনুষ্ঠান উপস্হাপনা করেন সেমন্তী ওয়াহেদ।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV