নিউইয়র্কে নিহত বাংলাদেশি আতাউর রহমানের দাফন সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী মোহাম্মদ আতাউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় ২৪ জানুয়ারী শুক্রবার বাদ জুমা ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে নামাজে জানাজা শেষে বিকেল সোয়া ৪টায় নিউজার্সীর মর্গানবিল মুসলিম করবস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দা বাংলাদেশী মোহাম্মদ আতাউর রহমান (৬৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২১ জানুয়ারী মঙ্গলবার জ্যাকবি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ২১ জানুয়ারী শনিবার রাত ১০ টার দিকে নর্থ ব্রঙ্কসে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে একটি গাড়ী এসে তাকে দ্রুত আঘাত করে পালিয়ে যায়। ওই সময় জনৈক পথচারী ৯১১ এ কল করলে অ্যাম্বুলেন্স এসে তাকে জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। গাড়ীর ধাক্কায় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং একটি পা ভেঙ্গে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জ্যাকবি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম মোহাম্মদ আতাউর রহমান পার্কচেস্টার জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের বড় ভাই এবং সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক’র উপদেষ্টা ছিলেন। তার দেশের বাড়ী সিলেটের দক্ষিণ সুরমার ছিরামপুর গ্রামে। তিনি স্ত্রী, এক পুত্র, দুই মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমের নামাজে জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। জানাজায় ইমামতি করেন মাওলানা আইনুল হুদা। জানাজার আগে মরহুম আতাউর রহমানের ছোট ভাই অধ্যাপক খলিলুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে তার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করেন। অধ্যাপক খলিলুর রহমান সার্বিক সহযোগিতার জন্য পার্কচেস্টার জামে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লীবৃন্দ এবং সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক’র কার্যকরী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’