নিউইয়র্কে সম্প্রচারে আসছে নতুন টিভি ‘বিশ্ববাংলা২৪’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গণমাধ্যমে যুক্ত হচ্ছে আরেকটি টিভি। আলিম খানের মালিকানাধীন ‘বিশ্ববাংলা২৪’ নামক নতুন টিভি শীঘ্রই সম্প্রচারে আসার ঘোষণা দেয়া হলো। এর আগে বাংলা চ্যানেল এবং এটিভির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।
এটিভির লগো উন্মোচনের পর সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। এমনি অবস্থায় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান ‘বিশ্ববাংলা২৪’ নিয়ে মাঠে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। মুজিববর্ষের আমেজে ‘বিশ্ববাংলা২৪’র বিশেষত: হবে তারা বিজ্ঞাপণের ওপর নির্ভরশীল হবে না। বিজ্ঞাপণের আশ্বাসে কিংবা ‘লাইভ সম্প্রচার’র টোপ দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়ার মত অপসাংবাদিকতা থেকে দূরে থাকার সংকল্প ব্যক্ত করেছে ‘বিশ্ববাংলা২৪’। এটি ফেসবুক/ইউটিউবেও একইসাথে সচল থাকবে বলে মালিকপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে দেড় ডজনের অধিক সাপ্তাহিক পত্রিকা রয়েছে, যেগুলো বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সে মার্কেটে যুক্ত হয়েছে গত সপ্তাহে ‘নবযুগ’ নামে আরেকটি সাপ্তাহিক। এভাবেই ক্রমবর্দ্ধমান কমিউনিটিতে গণমাধ্যমের হিড়িক পড়ে গেছে। এর ফলে প্রচার পাগল প্রবাসীরাই লাভবান হচ্ছেন বলে মনে করা হচ্ছে। স্মরণ করা যেতে পারে, বাংলাদেশের সকল টিভি চ্যানেলের অনুষ্ঠানই এখন উত্তর আমেরিকার প্রবাসীরা দেখতে পারেন ক্ষেত্রবিশেষে নামমাত্র ফি প্রদানের মাধ্যমে। এনআরবি নিউজ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity