একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের প্রতিষ্ঠা বাষির্কী : শরীয়ত বয়াতীর মুক্তি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবী
সনজীবন কুমার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভা থেকে গ্রেপ্তাারকৃত শরীয়ত বয়াতীর মুক্তি, ৭২-এর সংবিধান পূণঃপ্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধী, জঙ্গী ও মৌলবাদ মুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবী জানানো হয়।
গত ২৬ জানুয়ারী স্থানীয় সময় সন্ধে সাতটায় জ্যামাইকার একটি মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক স্বিকৃতি বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইর্য়ক শাখার সহ-সভাপতি মনির হোসেন।

শুরুতেই শহীদ জননী জাহানারা ইমাম, প্রতীতি দেবী, অধ্যাপক অজয় রায়, ফাতেমা কবীর ডানা, সৈয়দা রহিমা বেগম ও বীণাপানী রায়ের স্মরণে কিছুুক্ষণ নিরবতা পালনের পর আলোচনায় অংশ নেন মুক্তিযাদ্ধা সংহতী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচীব গোলাম মোস্তফা মেরাজ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, কবি হাসনাত আল আব্দুলল্লাহ, সংস্কৃতি কর্মী গোপাল স্যানাল, সাংবাদিক নিনি ওয়াহেদ, অধ্যাপক হুসনে আরা বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক শাখার সহ-সভাপতি শফি চৌধুরী হারুন, মোঃ খসরু, জহিরুল ইসলাম টুকু প্রমূখ।
বক্তরা গ্রেপ্তাারকৃত শরীয়ত বয়াতীর মুক্তির দাবী জানিয়ে বলেন, পাকিস্থানি সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক শাসন ব্যবস্থা ভেঙে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই ভূখন্ডে লাখো মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। এদেশ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে গান ও সুর ওতপ্রোতভাবে জড়িত। এই দেশে শিল্পী সমাজের আঘাত দেওয়ার অভিযোগে একজন শিল্পীকে মামলা ও গ্রেফতারের মুখোমুখি করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অবিলম্বে শরীয়ত বয়াতির নিঃশর্ত মুক্তিসহ মুক্তবুদ্ধি চর্চার ওপর থেকে সকল বাধা অপসারণ করা হোক।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ