Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় কৃষ্ণাঙ্গ প্রেমিকের গুলিতে বাঙালি তরুণী নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: January 29, 2020 | 1:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কৃষ্ণাঙ্গ প্রেমিকের বুলেটে প্রাণ ঝরলো বাঙালি তরুণীর। ২২ বছর বয়সী এই তরুনীর নাম সিনথিয়া ডি কোস্টা। ২৪ জানুয়ারি নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রেমিক ডেরিক ম্যানকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ গ্রেফতার করেছে।

সিনথিয়া কস্তা(২২)

সিনথিয়া মা-বাবার সাথে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড রাজ্যেও সিলভার স্প্রিং সিটিতে থাকতেন। সিনথিয়া নিহত হবার সংবাদ ইন্ডিয়ানা পুুলিশ ফোন করে তার বাবা এন্ড্রু ডি কোস্টাকে জানিয়েছে। সিনথিয়ার মা সিসিলিয়া জানান, সিনথিয়া চাকরির সুবাদে ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনে গেলে ডেরিকের সাথে দেখা হয়। প্রথম দেখাতে ডেরিক সিনথিয়াকে ভালো লাগে বলে জানায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়া বিষয়টি নিয়ে আমার সাথে আলাপ করে। যুবককে দেখতে চাইলে সে তাকে বাসায় এনে পরিচয় করিয়ে দেয়। মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ডেরিকের সাথে মেয়ের বিয়ে দিতে না চাইলেও সিনথিয়া ওই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যুবকটি ভার্জিনিয়ায় থাকতে সিনথিয়া প্রায়ই তার বাড়ি যেত। এক সময় যুবকের সাথে মনোমালিন্য দেখা দিলে সিনথিয়া ছয় মাস পূর্বে বাসায় চলে আসে।

গত ১৩ জানুয়ারি সিনথিয়া নিজে ড্রাইভ করে ইন্ডিয়ানায় সেই প্রেমিক যুবকের সাথে দেখা করতে যায়। সিনথিয়া সেখান থেকে তার মার সাথে প্রতিদিনই টেলিফোনে কথা বলতো এবং সব ঠিক আছে বলেও উল্লেখ করেন। গত শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে জানান যে, তার মেয়ে গুলিতে নিহত হয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV