মার্কিন নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের বিতর্ক শুরু
ইউএসএনিউজ ডেস্ক: আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির সাত প্রেসিডেন্ট প্রার্থী অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অবতীর্ণ হয়েছিলেন। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে থাকা সাবেক ম্যাসাচুসেটস গভর্নর মিট রমনিও এ সোমাবারের বিতর্কে অংশ নিয়েছিলেন। বিতর্কে প্রার্থীরা সবাই ওবামার অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেছেন। বিতর্কের শুরু থেকেই সবাই দেশের অর্থনীতির মোকাবিলায় ওবামার সমালোচনা করছিলেন। সাত প্রার্থীর মধ্যে প্রথমে বিতর্কে অংশ নেন সাবেক স্পিকার নিউট গিংরিচ। তিনি ওবামার সমালোচনা করে বলেন, দেশে এক কোটি ৪০ লাখ বেকার আমেরিকানের মতো আমাদেরও ওবামা হতাশা থেকে মুক্তি পেতে নতুন একজন প্রেসিডেন্ট প্রয়োজন। নিউ হ্যাম্পশায়ারে আয়োজিত এবং জাতীয়ভাবে টেলিভিশনে সমপ্রচারিত বিতর্কে অংশ নেয়া এসব রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জনমতে বেশ এগিয়ে রয়েছেন। আর ওবামাকে চ্যালেঞ্জ করতে এরা রিপাবলিকানদের বেশ আশাবাদী করে তুলেছেন। সোমবার রাতের বিতর্ক সম্পর্কে নিউ হ্যাম্পশায়ার রিপাবলিকান পার্টির সাবেক চেয়োরম্যান ফার্গুস কুলেন বলেছেন, এর মাধ্যমে প্রচারণার নতুন একটি ধারা যাত্রা শুরু করলো। জনগণ যত বেশি এতে মনোযোগী হবে প্রার্থীরাও তত বেশি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে বেশির ভাগ জনমত জরিপের ক্ষেত্রেই রমনি এগিয়ে রয়েছেন। সিএনএন/অপিনিয়ন রিসার্চ করপোরেশন পোল প্রকাশিত সোমবারের ফলাফলে দেখা যাচ্ছে, রমনি আলাস্কার সাবেক গভর্নর সারা প্যালিনের চেয়েও এগিয়ে আছেন। জরিপে অংশ নেয়া ২৪ ভাগ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়নের ক্ষেত্রে রমনিকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। আর ২০ ভাগ রিপাবলিকান প্যালিনকে সমর্থন জানিয়েছেন। অবশ্য তিনি এখনও প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। এখন রমনির বিকল্প হিসেবে নিজের নেতৃত্ব প্রমাণ করাই হচ্ছে রিপাবলিকান প্রার্থীদের বিতর্কের অন্যতম প্রধান উদ্দেশ্য। মানবজমিন
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030