ফ্লোরিডা বাংলা টিভির প্রথম বর্ষপূর্ততে জমকালো আয়োজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফ্লোরিডা বাংলা টেলিভিশনের প্রথম বর্ষপূর্ততে হয়ে গেল জমজমাট একটি অনুষ্ঠান। গত ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় সাউথ ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি রিজিওনাল পার্কে আয়োজিত অনুষ্ঠানটি রীতিমতো পরিণত হয়েছিল এক মিলনমেলা। আলোয় ঝলমলে রাতটিকে স্মরণীয় করে রাখার জন্যে সব আয়োজনই ছিল সেখানে। বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিদের সাথে উপস্থিত ছিলেন মূলধারার কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ।
“প্রবাসে আপনার পাশে”-এই শ্লোগান নিয়ে ২০১৯ সালের ১৮ জানুয়ারি ফ্লোরিডার প্রথম বাংলা ভাষার এই চ্যানেলটি আত্মপ্রকাশ করে। সে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর ছিল আলোচনা ও বিভিন্ন ক্ষেত্রে সেরা ব্যক্তিদের সম্মাননা জানানো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রওয়ার্ড কাউন্টি মেয়র ডেল ভি সি হলনেস। বিশেষ অতিথি ছিলেন বয়ন্টন বিচ কাউন্টির মেয়র স্টিভেন বি গ্রান্ট, ক্রিকেট সংগঠন জেফ মিলার এবং শেরিফ সান্টিয়াগো ভাজকুইজ। ফ্লোরিডা বাংলা টেলিভিশনের সিইও টিটন মালিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এডিটর ইন চীফ শামীম আল আমিন এবং ডিরেক্টর আওলাদ হাওলাদার।
অনুষ্ঠানে তিনজন মুক্তিযোদ্ধাকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তারা হলেন নান্নু আহমেদ, আব্দুল লতিফ এবং আনোয়ার হোসেন দুলাল। আজীবন সম্মাননা জানানো হয় মোল্লা ফজলুর রহমান এবং ডা. সুলতান সালাউদ্দিন আহমেদকে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা ও সহযোগিতার জন্যে সম্মাননা জানানো হয় অনেককে। বিশেষ করে গত এক বছরে ফ্লোরিডা বাংলা টেলিভিশনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার জন্যে শিশু কিশোরদেরকে সনদপত্র দেয়া হয়।
এরপর ছিল কেক কাটার পর্ব। আড়শি আওলাদ এবং মাহির মালিক অর্ক এর সঞ্চালনায় পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন এম জামান বাবু, সুমন বিশ্বাস এবং বাবুল হাওলাদার। আবৃত্তি করেন ক্রিস্টিনা রোজারিও। নৃত্য পরিবেশন করে তাজড়ি এবং তাজরিয়ান।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী