Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডা. ফেরদৌস খন্দকারের “ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে” বই’র প্রকাশনা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: January 29, 2020 | 10:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের খ্যাতিমান চিকিৎসক ও সমাজ উন্নয়নকর্মী ডা. ফেরদৌস খন্দকারের লেখা “ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে” বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কমিউনিটির সর্বস্তরের বিশিষ্টজন। এসেছিলেন লেখক, সাংবাদিক, চিকিৎসক, কমিউনিটি অ্যাকটিভিস্টসহ অনেকে।

বিকালে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় ডায়াবেটিসের উপর একটি সেমিনার দিয়ে। ডা. ফেরদৌস খন্দকারের সঞ্চালনায় এই সেমিনারে বক্তব্য দেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাবরিনা হক এবং পুষ্টিবিদ সৈয়দা নিলুফার নাহিদ। এরপর উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। সেমিনার শেষে বইটির মোড়ক খোলা হয়। এসময় লেখক ছাড়াও উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহিদ হাসান, বিশিষ্ট চিকিৎসক ফজলুল ইউসুফ, মুক্তিযোদ্ধা ও ফার্মাসিস্ট খোরশেদ আনোয়ার, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভিসা ও পাসপোর্ট উইংয়ের প্রধান মো. শামীম হোসেন, ডা. আতাউল ওসমানি, এটর্নি মঈন চৌধুরী এবং ডা. আব্দুল বাতেন।

শামীম আল আমিনের সঞ্চালনায় এসময় কমিউনিটির বিশিষ্টজনেরা নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। ডা. ফেরদৌস খন্দকার বলেন, কারো যদি ডায়াবেটিস হয়, তাহলে গোটা জীবনই রোগটিকে সাথে নিয়ে চলতে হয়। এজন্যে অনেক ক্ষেত্রেই বদলে ফেলতে হয় পুরো জীবন ব্যবস্থাকেই। পর্যাপ্ত শিক্ষা ও সচেতনতাই পারে রোগটি প্রতিরোধ করতে। 

শিল্পী তাজুল ইমাম বইটির প্রচ্ছদ করেছেন। বইটি মুদ্রিত হয়েছে চীন  থেকে। ডাক্তারবাড়ী ডট কম থেকে প্রকাশিত এটি লেখকের দ্বিতীয় বই।

কমিউনিটির বিশিষ্টজনেরা এ সময় বলেন, ডায়াবেটিস রোগীদের জন্যে লেখা বইটি সবারই কাজে দেবে। সাধারণ মানুষের জন্যে সহজ ভাষায় বইটি লেখার জন্যে ডা. ফেরদৌস খন্দকারকে ধন্যবাদ জানান তারা।

এসময় ডা. ফেরদৌস খন্দকারের দুই ছেলে আকিব খন্দকার ও নকিব খন্দকার বাবাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের পরের পর্বে নতুন ধারার একটি টেলিভিশনের লোগো উন্মোচন করা হয়। ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে ডাক্তারবাড়ী থেকে ডি টিভি নামে টেলিভিশনটি শিগগিরি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিশিষ্ট সাংবাদিক ও লেখক শামীম আল আমিন টেলিভিশনটির পেছনে গুরুত্বপূর্ণ কাজ করছেন।

অনুষ্ঠানে শামীম আল আমিন জানান, এটি হবে জীবনধারা সম্পর্কিত টিভি। যা কেবল মানুষের সাফল্যের গল্প বলবে।

জুনের মাঝামাঝি টেলিভিশনটি আত্মপ্রকাশ করবে। যার শ্লোগান রাখা হয়েছে, “আলোয় ভরা প্রাণ”।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV