Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

বই প্রকাশের বিষয়ে জন বোল্টনকে হোয়াইট হাউজ’র হুমকি

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: January 29, 2020 | 10:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বই প্রকাশের বিষয়ে হোয়াইট হাউজ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে আনুষ্ঠানিক হুমকি দিলো হোয়াইট হাউজ। বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, হোয়াইট হাউজ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড : দ্য হোয়াইট হাউজ মেমইর’ প্রকাশ ঠেকাতে বধ্যপরিকর। সিএনএন

তবে হোয়াইট হাউজ এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। বোল্টন আর তার প্রকাশকের মুখপাত্রও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। এমন সময় এই হুমকির কথা জানা গেলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতই বোল্টনকে গালাগালি করে টুইট করছেন।
নিউ ইয়র্ক টাইমস ইঙ্গিত দিয়েছে, এই বইতে উল্লেখ আছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে ইউক্রেনকে প্রদেয় ৩৯১ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রত্যাহার করে নিয়েছিলেন। জন বোল্টন জানিয়েছেন, তিনি অনুমতি পেলে সিনেটের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন বিচারপ্রক্রিয়ার বিষয়ে স্বাক্ষ্য দিতে প্রস্তুত।
সিনেট তাকে এই বিষয়ে অনুমতি দেবে কিনা সে বিষয়ে শুক্রবার ভোটাভুটি হবে।
ধারণা করা হচ্ছে, জন বোল্টন যদি স্বাক্ষ্য দেন বের হয়ে আসবে অনেক চাঞ্চল্যকর তথ্য। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV