নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অভিষেক ১৬ ফেব্রুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অভিষেক আগামী ১৬ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে স্থানীয় পিএস ১৩১ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন। এছাড়াও বিগত বছরগুলোর মতো এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ইউএনএ’র।
অতি সম্প্রতি অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় এবং অনুষ্ঠানগুলো সফল করতে উপকমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল।
ফ্রেন্ডস সোসাইটি সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারী পিএস ১৩১ মিলনায়তনে সন্ধ্যা ৫টায় অভিষেক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠান সফল করতে সংগঠনের অন্যতম উপদেষ্টা শাহ নেওয়াজ-কে আহ্বায়ক, সিনিয়র সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামান-কে সমন্বয়কারী ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিজু মোহাম্মদ-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য সংগঠনের অপর উপদেষ্টা সালেহ আহমদ-কে আহ্বায়ক, অপর উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা বেগম-কে সমন্বয়কারী এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন-কে সদস্য সচিব এবং আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেন-কে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে গত ২৬ জানুয়ারী রোববার ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী কমিটি ও উপদেষ্টাদের এক সভা জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। সভায় অভিষেক অনুষ্ঠান সহ অন্যান্য বিষয়ে পর্যালোচনা করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’