ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র সাধারণ সভায় ভ্রাতৃত্ববন্ধনের প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সোসাইটির সদস্যদের স্বার্থে সংকীর্ণমণতার উর্ধে পারস্পারিক ভ্রাতৃত্ববন্ধন প্রত্যয়ে সমাপ্ত হয়েছে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের বার্ষিক সাধারণ সভা। গত ২৮ জানুয়ারী উডসাইডের শুলশান টেরেসে সভা অনুষ্ঠিত হয় সভাপতি আলী আক্কাসের সভাপতিত্বে। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। এতে মঞ্চে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আলী আক্কাস, মাহবুব হোসেন, সুদেব চন্দ্র হালদার, শাহেদুল হক রওশন, শামীম গফুর, এ কে এম মামুনুর রশীদ, কে এম মোক্তাদের হাসান, হাফিজ আহমেদ এঞ্জেল, আবওয়াবুল চৌধুরী আরবাব, কবির হোসেন আলতাফ, জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ টি হোসেইন তোফা।

সাধারণ সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অডিট রির্পোট পেশ, গঠণতন্ত্র সংশোধনী, নির্বাচনী তফসিল ঘোষণা, নতুন-পুরাতন সদস্যদের পরিচিত, সদস্য নবায়ন, অর্থের যথাযথ রক্ষণাবেক্ষনসহ বিভিন্ন প্রস্তাবনা পাশ এবং ইয়েলো সোসাইটির সদস্যদের স্বার্থে সংকীর্ণমণতার উর্ধে পারস্পারিক ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির প্রত্যয় ঘোষণা করেন সাধারণ সদস্যরা।
স্বাগত বক্তব্যে সভাপতি আলী আক্কাস সকল সদস্য, কার্যকরী কমিটি, সাবেক কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গঠণতন্ত্র অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমাদের প্রিয় সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন ঐকান্তিকতা। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি যারা যেসব সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । অসুস্থদের সদস্যদের আশু রোগমুক্তি এবং নতুনদেরকে শুভেচ্ছা জানান।
বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। সম্পাদকের প্রতিবেদনে তিনি নতুন কমিটির অভিষেক, ক্ষমতা হস্তাান্তর, বনভোজন, ইফতার পার্টি, ট্যাক্স ফাইল, কবরস্থান ক্রয়, স্মরনিকা প্রকাশ, মৃত্যু ব্যক্তি সহায়তা, আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা, অডিট ও নির্বাচন কমিশন গঠণ, নিয়মিত বৈঠকসহ বিগত এক বছরের কার্যক্রমের বিবরণ দেন।
তিনি কাজের সহযোগিতার জন্য কার্যকরী কমিটি নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বিগত দিনে সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। সংগঠনের চাহিদা অনুযায়ী কাজের সুনিদিষ্ট পরিকল্পনা থাকলেও সময়ের অপ্রতুলতা সব কাজ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি সদস্যদের নিকট ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রতিশ্রæতি প্রদান করেন।
অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক শাহেদুল হক রওশন। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরার্মশ, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা এবং বর্তমান কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সদস্যদের অনেকে। অনুষ্ঠান সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। শেষ হয় সভাপতির সমাপনি বক্তব্যেও মাধ্যমে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’