মার্কিন ছাত্র স্নেইডারের উহান ছাড়ার আকুতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চীনের উহান। অদ্ভুত শান্ত পরিবেশের এক শহর। এ উহান শহরে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের বাস। উহান শহর যেন এক মৃত্যুপুরী। মরণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত চীনে মারা গেছেন অন্তত ১৭০ জন। সেখানে আটকা পড়েছেন বিভিন্ন দেশের অনেকেই। তেমনই একজন আমেরিকান বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিকোলাস স্নেইডার। প্রায় এক সপ্তাহ ধরে করোনভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু উহান শহর থেকে বেরিয়ে আসার পথ খুঁজেও কিছু করতে পারেননি স্নেইডার।
বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়, স্নেইডার উহান শহরের উহান বিশ্ববিদ্যালয়ের ভূ-গণিত (প্রায়োগিক গণিতের একটি শাখা) বিষয়ে অধ্যায়নরত। নিকোলাস স্নেইডার মুঠোফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার বলেন, ‘এটা এখন যেন একটা ভূতুড়ে শহর। খুব কম গাড়ি আর মানুষই চোখে পড়ে। এটি একটি অদ্ভূত অনুভূতি। আমি যেন কোনো রহস্যময় কোথাও আছি।’ স্নেইডারের মার্কিন ও জার্মান নাগরিকত্ব রয়েছে। ভাইরাস ছড়ানোর পরদিন সকালেই উহান ছাড়তে চান তিনি। কিন্তু এতে বাধা দেন তার বাবা-মা। তাই সেখানেই তাকে থাকতে হয়। তিনি কী করবেন তা জানতে না পেরে অনেকটা ভীত হয়ে পড়েন। পরে উহান ছাড়তে তিনি জার্মান ও আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। মার্কিন দূতাবাস তাকে চার্টার ফ্লাইটে যাওয়ার জন্য সিটপ্রতি ১ হাজার ১০০ ডলারের প্রস্তাবও জানায়। দূতাবাসের এক কর্মকর্তা স্নেইডারকে বলেছিলেন যে, তাকে উহান থেকে ৩০ মাইল দূরের আরেক প্রান্তের বিমানবন্দরে আসতে হবে। কিন্তু সব যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় তিনি ভ্রমণের কোনো উপায় খুঁজে পাননি। ওই ফ্লাইটটি উহান থেকে ২১০ মার্কিনিকে নিয়ে যাত্রা করে বুধবার ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর কথা ছিল। স্নেইডার তার জীবনের বেশিরভাগ সময় জার্মানিতে কাটিয়েছেন। সেই জার্মান দূতাবাসের কর্মকর্তাই তাকে আশ্বাস দিয়েছেন যে, শনিবার তাকে আরও বেশ কয়েকজন আটকা পড়া শিক্ষার্থীর সঙ্গে বাসে করে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে। তবে এ বিষয়ে মন্তব্য করার জন্য জার্মান সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক চেষ্টার পরও নিজ দেশে ফিরতে না পারায় এখন সেই উহান শহরেই অনেকটা বন্দিজীবন কাটাতে হবে স্নেইডারকে। কেবল পানি ও খাবারের জন্য কাছের বাজারে যাবেন তিনি। এখান থেকে বের হওয়ার জন্য নাক-মুখ ঢেকে নেওয়ার পরিকল্পনাও করেছেন এই ছাত্র।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিশ্ববিদ্যালয়ের মাত্র ১০ মাইল দূরেই প্রথম করোনাভাইরাস আবিস্কার করা হয়। এখানেই বসে বন্যপ্রাণীর অবৈধ বাজার। গত ২৩ জানুয়ারির পর থেকে উহানের সঙ্গে সব শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে চীন, যাতে ভাইরাস ধীরে সংক্রমিত হয়। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৮ হাজার মানুষ এবং মারা গেছেন অন্তত ১৭০ জন। উহান শহরের গণ্ডি পেরিয়ে মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনের বাইরে ৯১ জনের দেহে নোভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








