Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ ৫ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: January 31, 2020 | 12:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হচ্ছে ৫ এপ্রিল রোববার। এ দিন সন্ধ্যা সাতটায় নিউইয়র্ক সিটির কুইন্সের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ বছরের ধারাবাহিকতায় শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’ ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করছে। স্থানীয় সময় ২৯ জানুয়ারি বুধবার রাতে জ্যাকসন হাইটসে বেলোজিনু পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, চিত্রনায়িকা পিয়া বিপাশা, নারী নেত্রী নাসরিন আহমেদ উপস্থিত ছিলেন। আলমগীর খান আলম বলেন, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের পুরস্কার প্রদানের বর্ণাঢ্য আয়োজন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নানা চমক নিয়ে ঢেলে সাজানো হচ্ছে।

তিনি বলেন, প্রবাসের বিনোদনপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। শুধু নিউইয়র্ক নয়, বোস্টন, কানেটিকাট, পেনসিলভানিয়া, দেলওয়ার, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও প্রবাসীরা অংশগ্রহন করবেন। প্রতিবছরের এবারও নির্দিষ্ট স্থান ছাড়াও অনলাইনেও টিকিট বিক্রি করা হবে।

এক প্রশ্নের জবাবে আলমগীর খান আলম বলেন, দর্শকদের জন্য ৩০, ৫০, ৭৫ ও ১০০ ডলারের টিকিটের ব্যবস্থা থাকবে। আলম বলেন, প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এবারের আয়োজনে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV