Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: February 1, 2020 | 12:20 AM

আকবর হায়দার কিরন, নিউইয়র্ক : প্রবীন সাংবাদিক, লেখক ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন আম্তর্জাতিক বেতার ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান আর নেই (ইন্না ইলাইহে – রাজেউন)। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেল চারটায় চিকিৎসারত অবস্থায় ম্যারিল্যান্ডের হলিক্রস হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এখানে উল্লেখ করা করা যেতে পারে শারিরীক অবস্থার অবনতি হলে গেলো বৃহস্পতিবার সৈয়দ জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার তাঁর লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই শোকসংবাদ জানান।

এখানে উল্লেখ করা যেতে পারে ১৯৭৬ সালে সৈয়দ জিয়াউর রহমান ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগে যোগ দেন এবং ২০১১ সালে অবসরে যাওয়া পর্যন্ত একটানা কাজ করেন। তিনি ওয়াশিংটনের ডাইরী, মিতালী ইত্যাদি সহ অনেক মৌলিক অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করেন। তিনি ভিওএ’র জন্য অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাত্কার নিয়েছেন যাঁদের ভেতর প্রেসিডেন্ট জর্জ বুশ, প্রেসিডেন্ট রনাল্ড রেগান, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, ড. ইউনুস, মোহাম্মদ নাসির উদ্দিন, নুরজাহান বেগম, ড. অমর্ত্য সেন, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, জাহানরা ইমাম, হুমায়ুন আহমেদ, ড. আবদুল্লাহ আলমতি সরফুদ্দিন, সাইয়িদ আতিকুল্লাহ সহ আরও অনেকে।
সৈয়দ জিয়াউর রহমান ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তাগাছায় এক বনেদী পরিবারে জন্মগ্রহন করেন। উচ্চশিক্ষা শেষে ১৯৫১ সাল থেকে পত্রিকায় কাজের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু হয়। দৈনিক মিল্লাতে যোগ দেন ১৯৫৫ সালে। তিনি মোহাম্মদ নাসির ঊদ্দিন ও নুরজাহান বেগমের সওগাত ও বেগমের দায়িত্ব ও পালন করেন বহুদিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV