Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিকদের সাথে কনসাল জেনারেল সাদিয়ার মতবিনিময় : মুজিববর্ষে কুইন্স লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ স্থাপন, ম্যানহাটানে বহেমিয়ান অডিটরিয়ামে ব্যতিক্রমী উৎসব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: February 1, 2020 | 1:35 PM

https://www.facebook.com/USANewsNY/videos/177663753585276/

https://www.facebook.com/USANewsNY/videos/1820706011407319/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে নতুন বছর ২০২০ কে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া জেবুননেসা। ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিগত বছরের কার্যক্রম এবং মুজিববর্ষ সহ কনস্যুলেটের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন তিনি। মুজিববর্ষে কুইন্স লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ স্থাপন এবং ম্যানহাটানে বহেমিয়ান অডিটরিয়ামে ব্যতিক্রমর্ধী অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন কনসাল জেনারেল সাদিয়া জেবুননেসা। এ সময় কনস্যুলেটের বিভিন্ন সার্ভিসের ওপর তথ্য-চিত্র প্রদর্শন করা হয়।

নিউইয়র্কে বাংলা ভাষার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, পরিচালক ও সাংবাদিকরা ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল আয়েশা হক, বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহী মিনা, কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, প্রটোকল অফিসার আসিফ আহমেদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা নিউইয়র্কে যোগদানের পর দ্বিতীয় বারের মত মিডিয়ার সাথে মতবিনিময় করলেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তার স্বাগত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে সকল মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ড, বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি আমেরিকানদেন মাঝে তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি এবং তার অফিস।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা জানান, আগামী ১৭ মার্চ ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী’ তথা মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হবে জ্যামাইকায় কুইন্স লাইব্রেরির প্রধান মিলনায়তনে। নতুন প্রজন্মের বাঙালি ছাড়াও ভিনদেশী প্রজন্ম, মূলধারা প্রতিনিধি সহ প্রবাসীদের এতে আমন্ত্রণ জানান হবে।
এছাড়া আগামী ২১ মার্চ ম্যানহাটানে জাতিসংঘ সদর দফতরের নিকট বহেমিয়ান অডিটরিয়ামে কংগ্রেস ও অঙ্গরাজ্য পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধু এবং বাংলাদেশের শুভার্থীসহ বাংলাদেশী আমেরিকানদের নিয়ে ব্যতিক্রমী একটি আলোচনা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন থাকবে।

তিনি আরো জানান, নিউইয়র্ক কনস্যুলেটের আওতায় ৮টি স্টেটেও বছরব্যাপী অনুষ্ঠান থাকবে। সবগুলো অনুষ্ঠান চলবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব পর্যন্ত।
সাদিয়া ফয়জুননেসা এসময় উল্লেখ করেন, গত বছরের মত এবছরও ২১শে ফেব্রুয়ারী কুইন্স লাইব্রেরীর ফ্লাশিং শাখায় যথাযথ মর্যাদায় “শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কন্সাল জেনারেল জানান, ‘বঙ্গবন্ধু ভবন’ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। কনস্যুলেটের ভবন হলে সেটির নাম দেয়া যাবে বঙ্গবন্ধু ভবন।
তিনি বলেন, নিউইয়র্ক কনস্যুলেটে প্রতিদিন সেবাপ্রার্থীদের যথাযথ সেবা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। কনস্যুলেটকে ‘জনবান্ধব বান্ধব’ কনস্যুলেটে পরিণত করতে চাই।
নিউইয়র্কে বাংলাদেশের প্রথম নারী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এ জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণ নতুন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাদের পরামর্শমূলক নানা প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে সফলভাবে মুজিববর্ষ উদযাপন, কনস্যুলেটের নিজস্ব ভবন প্রতিষ্ঠা, কনস্যুলেটের সেবার মান বৃদ্ধিসহ ইত্যাদি। কনসাল জেনারেল সাদিয়া ফয়জননেসা সাংবাদিকদের পরামর্শ/মতামতের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন বলে জানান।
উল্লেখ্য, পেশাদার কূটনীতিক সাদিয়া ফয়জুন নেসা নিউইয়র্কে বাংলাদেশের ১৫তম এবং প্রথম নারী কনসাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV