Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’র নতুন কমিটি : আহবায়ক ড. রাব্বি আলম

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: February 1, 2020 | 11:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৭৪ সালে বাংলাদেশের বরেন্য বুদ্ধিজীবি, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় সমুহের উপাচার্য এবং অধ্যাপকবৃন্দের উদ্যোগে ঢাকায় গঠিত হয় বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধুর মৃত্যুর পর এ সংগঠনের কার্য্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ১৯৮০ সাল থেকে একটু একটু করে কাজ শুরু হয়। ১৯৮৫ তে ড. এনায়েতুর রহিম এবং ড. নূরুন্নবীর যৌথ নেতৃত্বে গঠিত হয় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। ১৯৯৬ সালে অনুমোদনপ্রাপ্ত ড. নূরুন্নবীর নেতৃত্বের কমিটিটি অনেক উল্লেখযোগ্য কার্য্যক্রম উপহার দেয়। ১৯৯৭ সালে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ডা: এস এ মালেক প্রধান অতিথী হিসেবে নিউইয়র্কে বঙ্গবন্ধু পরিষদের সম্মেলনে অংশগ্রহন করেন এবং ড. নূরুন্নবীর বাসায়ও থাকেন। পরের বছর “পলাশী থেকে ধানমন্ডি” নাটক এর মন্চায়নে আ: গাফফার চৌধুরী অংশ নেন। এরপর থেকে অজানা কারনে ঢাকার কেন্দ্রীয় কমিটির সাথে নিউইয়র্ক কমিটির দূরত্ব সৃষ্টি হয়। সেই থেকে তারা কেন্দ্রের সাথে যোগাযোগহীন হয়ে পড়েন। প্রায় ২২ বছর কোনরকম যোগাযোগ না থাকায় কেন্দ্র থেকে নেতৃত্ব পরিবর্তনের সীদ্ধান্ত নেয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি মিশিগান নিবাসী ড. রাব্বী আলমের নেতৃত্বে নতুন কমিটি অনুমোদন দেয় ঢাকা থেকে। নব গঠিত কমিটি (২০২০) নিম্নরূপ:

আহ্ববায়ক : ড. এম ডি রাব্বী আলম (মিশিগান), যুগ্ম-আহ্ববায়ক : আনোয়ার কবির খাঁন (মিজোরি), কৃষিবিদ শেরে আলম রাসু (মিজোরি), রেহান রেজা (ক্যানসাস), ড. মাসুদুল হাসান (নিউইয়র্ক), খান শওকত (নিউইয়র্ক), মোহাম্মাদ আলমগির (ভারজিনিয়া), নাহিদা নাসের ইয়াসমিন (টেক্সাস), নুর বাবুল (ক্যালিফোরনিয়া), এম ডি আলী হুসাইন (জর্জিয়া), ড. সুলতান সালাউদ্দিন আহমেদ ফ্লোরিডা), এবং আতিকুর রহমান (ফ্লোরিডা)।

কার্যকরী সদস্য : ড. খাজা শাহাব আহমেদ (মিশিগান), মাহমুদ কাইকোবাদ (টেক্সাস), ড. আব্দুল বাতেন (নিউ ইয়র্ক), সোরাফ সরকার (নিউ ইয়র্ক), এম ডি শাহাবউদ্দিন (মিশিগান), ড. রশিদ মালিক (জর্জিয়া), আব্দুর রাজ্জাক তালুকদার (মিজোরি), মিনহাজ আহমেদ (নিউ ইয়র্ক), মিনহাজ রাসেল চৌধুরী (মিশিগান), সাফুল্লাহ চৌধুরী লেবু (ফ্লোরিডা), দেওয়ান আরশাদ আলী বিজয় (ভারজিনিয়া), মোঃ রহমান বাদল (পেন্সিলভেনিয়া), হাবিব মুরশেদ (নেব্রাস্কা), ড. মুনসুর রহমান (ইন্ডিয়ানা), অজিত কল্পনা দাস (মিশিগান), অবসর এসএসজি লিও নারদ্য (মেরিল্যান্ড), কানুন দনাল বড়ুয়া (মিশিগান), মেহরাজ ফাহমি (নিউ ইয়র্ক), এবং এম ডি নুরুল হাসান পারভেজ (মিশিগান)।

নব-নির্বাচিত আহবায়ক ড. রাব্বি আলম বলেন, যারা এতদিন যাবত এই নামে সংগঠন করছেন তারা এবং আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, তাই আমাদের এক হওয়া প্রয়োজন। নতুন এবং পুরাতন নেতৃবৃন্দের সবাই আসুন, সবাই মিলে এ সংগঠনটিকে আরও সফল করে তুলি। ড. নূরুন্নবী প্রবাসীদের কাছে আদর্শ, এবং এ সংগঠনের অভিগ্গ নেতৃবৃন্দ সকলের প্রেরনা। ড. নূরুন্নবী দীর্ঘ ৩৫ বৎসর যাবত নেতৃত্ব দিয়ে নিউইর্য়ক সহ বিভিন্ন ষ্টেটে এ সংগঠনটিকে ব্যাপক জনপ্রিয় করেছেন। এই সফলতা যেন কোন রকম দলাদলিতে বিফল না হয় সেটিও ভেবে দেখা দরকার। ড. নূরুন্নবীকে প্রধান উপদেষ্টা বা ১নং উপদেষ্টা রেখে সবাইকে নিয়ে নতুন অগ্রযাত্রা শুরু করা সম্ভব কিনা বিষয়টা ভেবে দেখুন। আলোচনার মাধ্যমে সমাধান করতে আমরা প্রস্তুত। আসুন আমরা প্রমান করি ঐক্যবদ্ধ মুজিব সেনারা একটি শক্তি। যারা এই সংগঠনে থাকতে আগ্রহী, বিভিন্ন ষ্টেটে শাখা খুলতে আগ্রহী তাদেরকে (৮১৬)-৩৭২-১৮৭৩ অথবা (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV