আটলান্টিক সিটিতে ফুড ব্যাংক
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আটলান্টিক সিটিতে গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়েছিল। ঐদিন আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল দশটা থেকে একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।
‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় ‘ফুড ব্যাংক অব নিউ জারসি’ তাজা শাকসব্জি,ফল,দুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করে। এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়।ফুড ব্যাংক কার্যক্রম চলাকালে এনথনী কারসন ব্রাউয়ার,লুইস রড্রিগেজ,মিমি নামবো,সোহেল আহমদ,মো: শাহরিয়ার,মো: আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “ফ্রেন্ডস ইন অ্যাকশন ইনক” ও “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজারসি”।
উল্লেখ্য,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে প্রতি মাসের তৃতীয় সপ্তাহে ‘ফুড
ব্যাংক’ এর আয়োজন করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং